Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কিডনি ইনস্টিটিউটে ডায়ালাইসিস সেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 08:00 pm
Last modified: 26 May, 2025, 08:04 pm

Related News

  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • কিডনি সেবার মান বাড়াতে ১,০০০ ডায়ালাইসিস মেশিন কিনবে সরকার: স্বাস্থ্য সচিব
  • ডায়ালাইসিস সংকট: কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কীভাবে কমানো যায়? 
  • কিডনি ডায়ালাইসিসের খরচ কমছে

কিডনি ইনস্টিটিউটে ডায়ালাইসিস সেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা

ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে ভারতীয় কোম্পানি স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করে তারা।
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 08:00 pm
Last modified: 26 May, 2025, 08:04 pm

ছবি: টিবিএস

রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় কোম্পানি স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে হাসপাতালটিতে ডায়ালাইসিস সেবা বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কিডনি রোগীরা। বকেয়া টাকা আদায়ে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করে তারা।

স্যানডোর এর কনসালটেন্ট ডা. শামসুন্নাহার বলেন, 'সরকারের কাছে আমাদের সাড়ে ৭ কোটি টাকা বাকি রয়েছে। টাকা না পাওয়ায় তিন মাস ধরে আমাদের বেতন হচ্ছে না। বেতন না পাওয়ায় নার্স টেকনোলজিস্টরা আর কাজ করতে চাচ্ছে না। সামনে ঈদ, কর্মদিবস কম আছে, বেতনের আশ্বাস না পেয়ে কেউ কাজ করছে না।'

তিনি আরো বলেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের বিল বাকি আছে। এ বিল সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দিয়ে দেয়া হয়। কোম্পানি বিল থেকে ডায়ালাইসিসের প্রয়েোজনীয় উপকরণ কেনে এবং আমাদের বেতন দেয়। 

"কিন্তু, তিন মাস ধরে বেতন বাকি থাকায়— নার্স-টেকনোলজিস্টরা কেউ কাজ করতে চাচ্ছে না। গত ঈদে আমিও বেতন পাইনি। তিন মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো আশ্বাস পাইনি। আজ সাড়ে ১২টার পর থেকে কোনও রোগীকে ডায়ালাইসিস দেয়া হয়নি।' 

ডা শামসুন্নাহার বলেন, 'রোগীর কষ্ট দেখে, আমরাও কষ্ট পাচ্ছি। যেসব রোগীর অবস্থা বেশি খারাপ, তাদের আজকে ডায়ালাইসিস সেবা দেয়া যায় কিনা সেজন্য ওদের বোঝাচ্ছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত কোন আশ্বাস পাইনি।' 

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামে স্যানডোরের দুই সেন্টার মিলে ২০০ কর্মী আছে। ঢাকায় ১৩০ জন কর্মী। 

বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দেশে দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। তাদের মধ্যে ৪০ হাজারের মতো মানুষের ডায়ালাইসিস প্রয়োজন হয়। মাত্র ১০ হাজার মানুষ এই সুযোগ পান। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নেফ্রোলজিস্টদের সম্প্রতি করা এক গবেষণায় দেখা যায়, দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগী ডায়ালাইসিস করতে পারেন না।

ডায়ালাইসিস শুরু করে ৯০ শতাংশ রোগী অর্থাভাবে তিন থেকে চার মাসের মধ্যে চিকিৎসা বন্ধ করে দেন। এসব রোগীর প্রায় ৫০ শতাংশ দুই বছরের মধ্যে মারা যান। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীর মাত্র ১ শতাংশ কিডনি প্রতিস্থাপনের সুযোগ পান।

 

Related Topics

টপ নিউজ

কিডনি রোগী / ডায়ালাইসিস / সেবা প্রদান বন্ধ / ভারতীয় কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • কিডনি সেবার মান বাড়াতে ১,০০০ ডায়ালাইসিস মেশিন কিনবে সরকার: স্বাস্থ্য সচিব
  • ডায়ালাইসিস সংকট: কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কীভাবে কমানো যায়? 
  • কিডনি ডায়ালাইসিসের খরচ কমছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net