Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জুলাই আন্দোলনে শহিদ পিতার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়ের ‘আত্মহত্যা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 09:40 am
Last modified: 27 April, 2025, 10:00 am

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই

জুলাই আন্দোলনে শহিদ পিতার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়ের ‘আত্মহত্যা’

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 09:40 am
Last modified: 27 April, 2025, 10:00 am
প্রতীকী ছবি/সংগৃহীত

জুলাই আন্দোলনে শহিদ বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হওয়া মেয়ে গতকাল শনিবার (২৬ এপ্রিল) 'আত্মহত্যা' করেছেন। 

গতকাল রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকে এ ঘটনা ঘটে। নিহতের নাম লামিয়া (১৭)। তিনি জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের কন্যা।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । 

স্থানীয়রা বলেন, লামিয়াকে রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকের তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রোববার মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। গতকাল রাত ৮টায় তার মা ছোট মেয়েকে বাসার পাশে মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগেই রাত ৯টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া। 

স্থানীয় বাসিন্দারা লামিয়াকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গত ১৮ মার্চ জুলাই আন্দোলনে শহিদ বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে লামিয়া ধর্ষণের শিকার হন। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন সাকিব মুন্সি নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পটুয়াখালী পুলিশ। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন টিবিএসকে বলেছিলেন, বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে স্থানীয় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি লামিয়ার মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে।

অভিযুক্তরা ধর্ষণের ছবি মোবাইলে ভিডিও করে ও ছবি তুলে রাখে। 'তারা হুমকি দেয়, এ ঘটনা প্রকাশ করলে বা আইনের আশ্রয় নিলে ধর্ষণের ছবি-ভিডিও ভাইরাল করে দেবে।'

ভুক্তভোগীর পরিবার সেই রাতেই অভিযোগ দায়ের করে।

Related Topics

টপ নিউজ

আত্মহত্যা / জুলাই আন্দোলন / জুলাই অভুত্থান / ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net