Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘অনেকে বলেছে আপনারা আরও ৫ বছর থাকেন’: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 07:15 pm
Last modified: 10 April, 2025, 07:27 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

‘অনেকে বলেছে আপনারা আরও ৫ বছর থাকেন’: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো সাড়া দিয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে ক্রিমিনালদের ফেরত পাঠানোর ব্যাপারে। এই চুক্তির মাধ্যমে হয়তো তাকে ফেরত আনা হবে।’
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 07:15 pm
Last modified: 10 April, 2025, 07:27 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে।

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বেড়েছে, আরও বাড়বে। রাস্তা থেকে অনেকে আমাকে বলেছে, আপনারা আরও ৫ বছর থাকেন।'

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সফরের সময় শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো সাড়া দিয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 'ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে ক্রিমিনালদের ফেরত পাঠানোর ব্যাপারে। এই চুক্তির মাধ্যমে হয়তো তাকে ফেরত আনা হবে। তবে ভারতের সাথে আমাদের সংঘাতের কোনো আশংকা নেই।'

তিনি আরও বলেন, 'যারা অপরাধে জড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও যদি কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়ায় তাদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের কিছু আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। সেসব উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরো উন্নতি হবে। সেজন্য স্থানীয় জনগণকেও কাজ করতে হবে।'

সম্প্রতি সিলেট ও খুলনায় 'মব' ঠেকাতে সরকার ব্যর্থ—বিএনপির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না দেখেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। যে জায়গায় ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।'

শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের দেখার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জাকির হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা / স্বরাষ্ট্র উপদেষ্টা / জাহাঙ্গীর আলম চৌধুরী / নির্বাচন / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net