Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
১৩৩ প্রতিষ্ঠানকে ১৮,১৫০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 10:30 am
Last modified: 09 April, 2025, 10:36 am

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • আরও ৫২ প্রতিষ্ঠানকে ৫৮০০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিলো বাণিজ্য মন্ত্রণালয় 
  • বাসমতি চালের মালিকানা নিয়ে পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বে এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  • বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক শস্যটির সব ধরনের ওপর বিধিনিষেধ দিয়েছে

১৩৩ প্রতিষ্ঠানকে ১৮,১৫০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন

পরিপত্রে বলা হয়েছে, এসব চাল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রপ্তানি করতে হবে।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 10:30 am
Last modified: 09 April, 2025, 10:36 am
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক

১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮,১৫০ টন সুগন্ধি চাল বিদেশে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন ১০০ টন থেকে সর্বোচ্চ ৫০০ টন পরিমাণ চাল রপ্তানির অনুমোদন দেয়।

পরিপত্রে বলা হয়েছে, এসব চাল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রপ্তানি করতে হবে। প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে ১.৬০ ডলার বা ১৯৫ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

এছাড়া বলা হয়েছে, প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানিসংক্রান্ত সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখায় জমা দিতে হবে। পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রপ্তানির তথ্য-প্রমাণাদিসহ আবেদন দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি চাল রপ্তানি করা যাবে না।

এই অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনোভাবে সাব-কন্ট্রাক্ট দিতে পারবেন না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, "দেশে সুগন্ধি চালের উৎপাদন বেড়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা রপ্তানির সুযোগ চেয়ে আসছিলেন। অনুমোদন না থাকায় সীমান্তবর্তী দেশে সুগন্ধি চাল পাচারের অভিযোগ ছিল। ফলে সরকার রপ্তানি আয়ের উৎস বাড়াতে ও রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে এই অনুমোদন দিয়েছে।"

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ১০ লাখ ২৩ হাজার টন সুগন্ধি চাল উৎপাদিত হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এই উৎপাদন ছিল ৫ লাখ ৭৯ হাজার টন। অর্থাৎ, গত সাত বছরে উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে সুগন্ধি চালের চাহিদা বাড়ায় কৃষকেরা এর চাষে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর তথ্যমতে, বর্তমানে দেশে ৩৩ ধরনের সুগন্ধি ধানের চাষ হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে সুগন্ধি চাল রপ্তানি করে ২৮ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছিল। পরের বছর ২০২০-২১ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ডলারে। ২০২১-২২ অর্থবছরে এই আয় আরও কমে ১০ লাখ ৭০ হাজার ডলারে নেমে আসে। এরপর ২০২২-২৩ অর্থবছরে সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমতি স্থগিত রাখে।

ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে গত জানুয়ারিতে সরকার আবার রপ্তানি অনুমোদনের সিদ্ধান্ত নেয়।

এরপর শতাধিক প্রতিষ্ঠান চাল রপ্তানির অনুমোদন চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, সিলেট, যশোর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, পঞ্চগড় ও ফেনীর ১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ১৫০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

চাল রপ্তানি / সুগন্ধি চাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • আরও ৫২ প্রতিষ্ঠানকে ৫৮০০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিলো বাণিজ্য মন্ত্রণালয় 
  • বাসমতি চালের মালিকানা নিয়ে পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বে এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  • বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক শস্যটির সব ধরনের ওপর বিধিনিষেধ দিয়েছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net