Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ধর্ষণবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা করে ছত্রভঙ্গ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 04:25 pm
Last modified: 11 March, 2025, 05:36 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

ধর্ষণবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা করে ছত্রভঙ্গ

বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে রওনা হন। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণসহ নারী নির্যাতনের সব ঘটনার বিচারের দাবি জানান। 
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 04:25 pm
Last modified: 11 March, 2025, 05:36 pm
ছবি: খন্দকার আবিদুর রহমান/টিবিএস

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দিতে যাওয়ার পথে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। 

আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং দু'পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন বিক্ষোভকারীরা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণসহ নারী নির্যাতনের সব ঘটনার বিচারের দাবি জানান। 

ছবি: খন্দকার আবিদুর রহমান/টিবিএস

আন্দোলনকারীরা জানান, তাদের যৌক্তিক দাবির বিপরীতে পুলিশ আওয়ামী লীগের আমলের মতো মারমুখী আচরণ করছে। ধর্ষণের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশি হামলার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ তাদের। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডাকে বলেন, আমাদের স্বারকলিপি প্রদান কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার মধ্যে পুলিশ ব্যারিকেড ভেঙে আমাদের ওপর লাঠিচার্জ করে দুজনকে সিভিয়ারলি ইনজুর্ড করে। এছাড়া আমিসহ ১০-১২ আঘাতপ্রাপ্ত হই।

জানতে চাইলে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ থেকে যমুনার দিকে আসছিলেন। পুলিশ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড়ে তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ছবি: খন্দকার আবিদুর রহমান/টিবিএস

এর আগে একই ঘটনায় আজ বেলা সাড়ে ১১টায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেন রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। তারা ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
 

Related Topics

টপ নিউজ

ধর্ষণ / নারী নির্যাতন / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net