Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেলটা ফার্মা, বেজার সঙ্গে লিজচুক্তি সই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 06:10 pm
Last modified: 17 September, 2025, 10:00 pm

Related News

  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা

৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেলটা ফার্মা, বেজার সঙ্গে লিজচুক্তি সই

প্রথম ধাপে ওরাল সলিড মেডিসিন এবং অনকোলজি মেডিসিন উৎপাদনের কাজ শুরু হবে।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 06:10 pm
Last modified: 17 September, 2025, 10:00 pm
বেজার সঙ্গে ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি সই করেছে ডেলটা লাইফ সাইন্সেস। ছবি: জহির রায়হান

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ডেলটা লাইফ সাইন্সেস পিএলসি-এর মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন।

ডেলটা ফার্মা লিমিটেডের সহপ্রতিষ্ঠান ডেলটা লাইফ সাইন্সেস প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অত্যাধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলবে। এখানে প্রায় ৭০০ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যালস খাত থ্রাস্ট সেক্টর হওয়ায় এ ধরনের বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেলটা লাইফ সাইন্সেসের বিনিয়োগ দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন বলেন, "আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ওষুধ উৎপাদন ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলে স্থানীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক পণ্য সরবরাহ করা হবে।"

তিনি আরও জানান, প্রথম ধাপে ওরাল সলিড মেডিসিন এবং অনকোলজি মেডিসিন উৎপাদনের কাজ শুরু হবে এবং আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ডেলটা ফার্মা লিমিটেড ১৯৬৪ সালে যাত্রা শুরু করে। ২০০৪ সালে নতুন ব্যবস্থাপনায় কার্যক্রম পুনরায় চালু হয় এবং ২০০৭ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০৯টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করছে এবং বিশ্বের প্রায় ১৫টি দেশে রপ্তানি করছে।

প্রসঙ্গত, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে প্রায় ১৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গেছে এবং আরও ২০টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে। দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলটি ২৫ কিলোমিটারজুড়ে সাগরতীরে গড়ে তোলা হচ্ছে, যেখানে শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি নগর ব্যবস্থার সকল সুযোগ-সুবিধা থাকবে।

Related Topics

টপ নিউজ

ডেলটা ফার্মা / জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) / বিনিয়োগ / লিজ চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net