Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রাজকুমারের নকল চুল উড়ে যাওয়ার ভয়ে গাড়ির জানালা খুলতে পারেননি শর্মিলা ঠাকুর! 

বিনোদন

টিবিএস ডেস্ক
09 December, 2021, 01:40 pm
Last modified: 09 December, 2021, 02:06 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

রাজকুমারের নকল চুল উড়ে যাওয়ার ভয়ে গাড়ির জানালা খুলতে পারেননি শর্মিলা ঠাকুর! 

জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে নিজের অভিনয় ক্যারিয়ারের বেশকিছু মজার ঘটনা শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর।
টিবিএস ডেস্ক
09 December, 2021, 01:40 pm
Last modified: 09 December, 2021, 02:06 pm
ছবি: সংগৃহীত

গেল ৮ ডিসেম্বর, বুধবার নিজের ৭৭তম জন্মদিন উদযাপন করলেন হিন্দি ও বাংলা চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ষাট ও সত্তরের দশক এবং আশির দশকের মাঝামাঝি পর্যন্তই রূপালি পর্দায় ছিল তার রাজত্ব।

জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে নিজের অভিনয় ক্যারিয়ারের বেশকিছু মজার ঘটনা শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর। দুই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুবাদে স্বভাবতই প্রচুর শিল্পীর সাথে কাজ করতে হয়েছে তাকে। আর অভিনয়ের জন্য অনেক কিছু ছাড়ও দিতে হয়েছে বটে!

১৯৬৫ সালে যশ চোপড়ার ছবি 'ওয়াক্ত'-এ শশী কাপুর, রাজ কুমার, বলরাজ সাহনি, সাধনা ও সুনীল দত্তের সাথে কাজ করেছিলেন শর্মিলা। 'ওয়াক্ত' ছবির শুটিং এর জন্যই একদিন গাড়িতে চড়ে স্পটে যাচ্ছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন, সেদিন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও গাড়ির জানালা খুলতে পারেননি তিনি।

কারণ জানতে চাইলে অভিনেত্রী দ্য টেলিগ্রাফকে বলেন, "আমার নৈনিতাল যাওয়ার কথা মনে আছে। রাজ কুমারের সঙ্গে যাচ্ছিলাম এবং অভিনয়ের জন্য সে উইগ (নকল চুল) পরে ছিল অবশ্যই। তার সে তার মাথায় একটা রুমাল বেঁধে রেখেছিল যাতে নকল চুল উড়ে না যায়। তখনকার দিনে গাড়িতে এসি ছিলনা, কিন্তু তাও আমরা জানালা খুলতে পারছিলাম না, পাছে রাজ কুমারের নকল চুল বাতাসে উড়ে যায়!"

'ওয়াক্ত' ছবির একটি দৃশ্যে রাজ কুমার। ছবি: সংগৃহীত

নিজের জনপ্রিয়তার দিনগুলোতে শশী কাপুরের সাথে অভিনয়ের আরেকটি স্মৃতিচারণ করেছেন শর্মিলা। তিনি বলেন, "একদিন শশী কাপুরকে পাশে নিয়ে গাড়ি চালাতে হয়েছিল আমাকে, যদিও পরে প্ল্যান চেঞ্জ হয়। আমি আসলে জানতাম না কিভাবে গাড়ি চালাতে হয়। তাই আমরা সেগুলোর নকল শট নিয়েছিলাম। শশী এটা নিয়ে খুবই নার্ভাস ছিল। সে বলেছিল, "মনে রেখো আমার তিন তিনটা সন্তান আছে ঘরে, তাই সাবধান!"

সত্যজিৎ রায়ের নায়িকা শর্মিলা ঠাকুর বর্তমানে গুরুগ্রামে পতৌদি প্যালেসেই বসবাস করছেন। তার ছেলে সাইফ আলি খান, পুত্রবধু কারিনা কাপুর, নাতনি সারা আলি খান এই মুহূর্তে বলিউডে অভিনয়ে সক্রিয় রয়েছেন। তার নাতি ইব্রাহিম আলি খানও পরিচালক করন জোহরের আসন্ন চলচ্চিত্র 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন এবং ছবি নির্মাণের কলাকৌশল শিখছেন। শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খানও একজন অভিনেত্রী ছিলেন, তবে বর্তমানে তিনি অভিনয় থেকে ছুটি নিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

শর্মিলা ঠাকুর / ওয়াক্ত / বলিউড / রাজ কুমার / শশী কাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net