Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দুর্ঘটনায় মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অখিল মিশ্র

বিনোদন

দ্য হিন্দুস্তান টাইমস
21 September, 2023, 08:15 pm
Last modified: 21 September, 2023, 08:21 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

দুর্ঘটনায় মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অখিল মিশ্র

অখিল মিশ্রকে 'থ্রি ইডিয়টস' সিনেমাতে গ্রন্থাগারিক দুবে’র চরিত্রে দেখা গিয়েছিল। বেশকিছু হাস্যকর দৃশ্য ছিল সেই সিনে, যা সারাজীবন মনে থাকবে দর্শকদের।
দ্য হিন্দুস্তান টাইমস
21 September, 2023, 08:15 pm
Last modified: 21 September, 2023, 08:21 pm
'থ্রি ইডিয়টস' সিনেমার দৃশ্যে অখিল মিশ্র। ছবি: সংগৃহীত

থ্রি ইডিয়টসখ্যাত অভিনেতা অখিল মিশ্র মঙ্গলবার ৬৭ বছর বয়সে একটি দুর্ঘটনায় মারা যান।

জানা গেছে, অভিনেতা রক্তচাপ সংক্রান্ত সমস্যার কারণে বেশকিছু সময় ধরে অসুস্থ ছিলেন। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টা করছিলেন। সে সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান।

তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের শত চেষ্টার পরও তিনি বাঁচতে পারেননি এবং কয়েক ঘণ্টা পরে মারা যান।

অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সে সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকষ্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।

অখিল মিশ্রকে থ্রি ইডিয়টস সিনেমাতে গ্রন্থাগারিক দুবে'র চরিত্রে দেখা গিয়েছিল। বেশকিছু হাস্যকর দৃশ্য ছিল সেই সিনে, যা সারাজীবন মনে থাকবে দর্শকদের। তিনি হাজারো খোয়াইশেন অ্যায়সি, ওয়েল ডন আব্বা, ক্যালকাটা মেইল ​​এবং শাহরুখ খানের ডন-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন। টেলিভিশনে তিনি দো দিল বন্ধে এক ডোরি সে, উত্তরণ, পরদেস মে মিলা কোই আপনা এবং শ্রীমান-শ্রীমতি'র মতো শো-এর অংশ ছিলেন।

জানা গেছে অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বামীর মৃত্যুতে সুজানের প্রতিক্রিয়া, 'আমার হৃদয় ভেঙে গেছে, আমার সেকেন্ড হাফ চলে গেছে।'

Related Topics

টপ নিউজ

থ্রি ইডিয়টস / অভিনেতার মৃত্যু / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net