Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রাজশাহীতে মায়ের কবরের পাশেই সমাধিস্থ করা হবে অ্যান্ড্রু কিশোরকে

বিনোদন

রাজশাহী প্রতিনিধি
07 July, 2020, 11:15 am
Last modified: 07 July, 2020, 11:19 am

Related News

  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ
  • রাজশাহীতে মায়ের কবরের পাশে চিরশায়িত হলেন এন্ড্রু কিশোর
  • এন্ড্রু কিশোরকে সমাধিস্ত করা হবে ১৫ জুলাই
  • সৈয়দ হকের ‘অপ্রকাশিত গান’ প্রকাশের আগেই চলে গেলেন এন্ড্রু কিশোর
  • চলে গেলেন এন্ড্রু কিশোর

রাজশাহীতে মায়ের কবরের পাশেই সমাধিস্থ করা হবে অ্যান্ড্রু কিশোরকে

অ্যান্ড্রু কিশোরের অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র ছেলে ও মেয়ে রাজশাহীতে ফিরলে পারলৌকিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে সমাধিস্ত করা হবে।
রাজশাহী প্রতিনিধি
07 July, 2020, 11:15 am
Last modified: 07 July, 2020, 11:19 am

রাজশাহীর শ্রীরামপুরে কেন্দ্রীয় কারাগারের পিছনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাধিস্থ করা হবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোরকে।

অ্যান্ড্রু কিশোরের অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র ছেলে ও মেয়ে রাজশাহীতে ফিরলে পারলৌকিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে সমাধিস্ত করা হবে।

সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের ব্রিফ্রিংকালে এমনটাই জানিয়েছেন অ্যান্ড্রু কিশোরের ঘনিষ্ঠ বন্ধু ড. দীপকেন্দ্রনাথ দাশ।

তিনি জানান, অ্যান্ড্রু কিশোরের ইচ্ছানুযায়ীই রাজশাহীর শ্রীরামপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানে তার মায়ের কবরের পাশেই তাকে কবরস্থ করা হবে। ওই কবরস্থানে তার ভাই ও বোনকেও সমাধিস্থ করা হয়েছে। তার মেয়ে ও ছেলে অস্ট্রেলিয়া থেকে এসে পৌঁছালে সেখানে আনুষ্ঠানিকতা মেনে কবরস্থ করা হবে। তার সন্তানদের অস্ট্রেলিয়া থেকে ফিরতে দুই থেকে তিনদিন লেগে যাবে। ততদিন অ্যান্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত সাড়ে ৯টার দিকে লাশবাহী গাড়িতে করে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

আটবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রাজশাহীর এই কৃতি সন্তানের মৃত্যুর খবর শুনেই তার বোনের বাসায় ভিড় জমাতে শুরু করেন অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা। শোক ও শ্রদ্ধা জানান তারা। এন্ড্রু কিশোরের এমন মৃত্যুকে মেনে নিতে পারেননি তারা।

স্বজনদের দাবি, অনেকটা অবহেলা নিয়েই মারা গেছেন তিনি। পাননি প্রাপ্য সম্মানটুকু।

রাজশাহী নির্বাহী সঙ্গীত বিদ্যালয়ের একজন সংস্কৃতিকর্মী বলেন, "অ্যান্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সত্ত্বেও কোনো খেতাব পাননি। আমি নিজে তাকে কণ্ঠরাজ উপাধি দিয়েছিলাম। তিনি রাজশাহীতে আমাদের বিদ্যালয়ে যেতেন। আমাদের সাথে বসতেন। রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো সম্মান বা খেতাব দেওয়া হয়নি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাকে খেতাব দেওয়া হোক।"
 
Related Topics

টপ নিউজ

এন্ড্রু কিশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ
  • রাজশাহীতে মায়ের কবরের পাশে চিরশায়িত হলেন এন্ড্রু কিশোর
  • এন্ড্রু কিশোরকে সমাধিস্ত করা হবে ১৫ জুলাই
  • সৈয়দ হকের ‘অপ্রকাশিত গান’ প্রকাশের আগেই চলে গেলেন এন্ড্রু কিশোর
  • চলে গেলেন এন্ড্রু কিশোর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net