Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

নিজের হাতে অ্যাওয়ার্ড নিতে পেরে ভালো লেগেছে: জয়া

২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান।
নিজের হাতে অ্যাওয়ার্ড নিতে পেরে ভালো লেগেছে: জয়া

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
01 April, 2021, 04:10 pm
Last modified: 01 April, 2021, 04:11 pm

Related News

  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের
  • জয়ার 'ফেরেশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
  • ওটিটিতে আসছে জয়ার প্রথম বলিউড সিনেমা 'কড়ক সিং' 
  • পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান
  • ‘চাঁন রাতে’ হাতে মেহেন্দি, লাল ঢাকাই আর মায়ের হাতের সেমাই-পায়েসে আমার ঈদ শুরু

বুধবার সন্ধ্যায় নন্দিত অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠেছে কলকাতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দ্বিতীয়বারের মতো তিনি এই পুরস্কার পেলেন।

২০১৯ সালের টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার'-এর জন্য তিনি এই পুরস্কার পান। সমালোচকের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এবার পুরস্কার পেলেন জয়া।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে।

পুরস্কার পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। হোয়াটস অ্যাপের মাধ্যমে জানান নিজের অনুভূতি।

বুধবার পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া বলেন, 'খুব ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া। বিজয়া ও রবিবার সিনেমা দুটির জন্য পেলাম। আরও ভালো লাগছে, নিজের হাতে অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। এতে আমার এখানকার প্রিয় মানুষেরা খুশি হয়েছেন। বিশেষ করে ফেটারনিটির লোকজন।'

পুরস্কার পেয়ে দারুন উৎসাহিত হয়েছেন উল্লেখ করে জয়া বলেন, 'একটা সময় ছিল, যখন এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ক্রেস্ট বড় বড় সেলিব্রেটির বাড়িতে শেলফে অথবা হাতে ধরে রাখার ছবি দেখেছি। এটা একটা অনার, প্রেস্টিজ। এটা যে আমার ভাগ্যে  ধরা দেবে, সেটা কখনো ভাবিনি। এটা ভেবে ভালো লাগছে।'

বলে রাখা ভালো, ২০১৮ সালে 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। অবশ্য আগে দুবার তিনি দুটি ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

জয়া আহসান / ফিল্মফেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের
  • জয়ার 'ফেরেশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
  • ওটিটিতে আসছে জয়ার প্রথম বলিউড সিনেমা 'কড়ক সিং' 
  • পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান
  • ‘চাঁন রাতে’ হাতে মেহেন্দি, লাল ঢাকাই আর মায়ের হাতের সেমাই-পায়েসে আমার ঈদ শুরু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab