Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির দায়ে শিক্ষকের বেতন ও পদোন্নতি স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2022, 07:55 pm
Last modified: 30 May, 2022, 07:57 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির দায়ে শিক্ষকের বেতন ও পদোন্নতি স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চার বছরের বেতন বৃদ্ধি ও চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করেছে।
টিবিএস রিপোর্ট
30 May, 2022, 07:55 pm
Last modified: 30 May, 2022, 07:57 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগের আংশিক সত্যতা পাওয়ায় তার বেতন বৃদ্ধি ও পদোন্নতি স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, দুই ছাত্রীকে যৌন হয়রানী ও উত্যক্তের আংশিক সত্যতা পেয়েছে তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চার বছরের বেতন বৃদ্ধি ও চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করেছে।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন, প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিলে পুনরায় তা রিভিউ কমিটি তদন্ত করে দেখে। সেই তদন্তেও কমিটি যৌন হয়রানি ও উত্যক্তের আংশিক সত্যতা পেয়েছে। ফলে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চার বছরের জন্য তার ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করা হয়েছে। এ ছাড়া লিখিতভাবে তাকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের ২৫ ও ২৭ জুন দুই ছাত্রী ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর নামে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন। এরপর ইনস্টিটিউটের পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। 

গত বছরেরই ২৮ জুন ওই দুই ছাত্রী নিরাপত্তা চেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্ত কমিটি অভিযোগের আংশিক সত্যতা পায়। ৩ জুলাই ইনস্টিটিউটের একাডেমিক কমিটির পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে সব একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত উপাচার্যের মাধ্যমে অনুমোদিত হয়ে এখনো আমার দপ্তরে আসেনি। দপ্তরে চিঠি না আসায় এখনো আমি বলতে পারছি না কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি আসার পরই আমি বলতে পারব সিন্ডিকেটের সভায় তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত বলতে পারব।

Related Topics

টপ নিউজ

যৌন হয়রানি / রাবি / রাজশাহী বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net