Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দেড় ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2025, 11:55 am
Last modified: 05 March, 2025, 01:27 pm

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

দেড় ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীকতার প্রতিবাদে আজ বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন।
টিবিএস রিপোর্ট
05 March, 2025, 11:55 am
Last modified: 05 March, 2025, 01:27 pm
ছবি: টিবিএস

দেড় ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বেলা ১টার দিকে তিন দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে তারা রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন। 

আগামীকাল ইফতারের পর একই দাবিতে ফের তারা ক্যাম্পাসে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) শহিদুল আলম বলেন, "শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে আছে। এছাড়া, খুলনা ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস অন্য স্টেশনে আটকা পড়েছে।" 

এদিকে, নিজেদের দাবি উপস্থাপন করে দেড় ঘণ্টা পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাবি শিক্ষার্থী মেহেদী সজীব দাবিগুলো তুলে ধরেন- 

১/ রাবি, চবি,জাবি,জবি, ৭ কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিশ্ববিদ্যালয় মাদ্রাসাসহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

২/ সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসি-সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুর্নগঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩/ ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেককের (অংশী) জন্য তাদের পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে এ দাবিসমূহ তুলে ধরেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "আমরা ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশ থেকে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা থেকে মুক্তি দিতে হবে।" 

তিনি বলেন, "ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। আমরা এ আধিপত্য মানিনা। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুর্নগঠন চাই।"

রেলপথ অবরোধ চলাকালীন শিক্ষার্থীদের 'ঢাকা না রংপুর, রংপুর, রংপুর'; 'ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা', 'ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী'; 'ঢাবি না রাবি, রাবি, রাবি' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

রেলপথ / রেলপথ অবরোধ / রাজশাহী বিশ্ববিদ্যালয় / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net