Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পৈতৃক বাড়ি ভাঙতে বুলডোজার

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
06 February, 2025, 07:20 pm
Last modified: 06 February, 2025, 08:43 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের পৈতৃক বাড়ি ভাঙতে বুলডোজার

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এসময় বিপুল সংখ্যক লোকজন বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
06 February, 2025, 07:20 pm
Last modified: 06 February, 2025, 08:43 pm

ছবি: সাবিত হাসান/ টিবিএস

দলীয় পেইজে শেখ হাসিনা ভাষণ দেয়ার প্রতিবাদে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পৈতৃক বাড়ি 'বায়তুল আমান' বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুদ্ধ জনতা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু হয়। তার আগে বিপুল সংখ্যক লোকজন বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

এই বাড়িটি আওয়ামী লীগ গঠনের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত।

জানা যায়, আজ রাত ৭টায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে। পরে চাষাঢ়ায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে বাড়িটিতে ভাঙচুর করে। এসময় আগে থেকেই বায়তুল আমানের সামনে রাখা এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয় ভবনটি।

ভাঙচুরের সময় উত্তেজিত জনতা 'বোরকা শামীম পলাইসে', 'দিল্লী না ঢাকা', 'স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা—- খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা একেএম শামসুজ্জোহা এই বাড়িথেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

বায়তুল আমান ভেঙে ফেলার বিষয়ে জাহিদ নামে এক বিক্ষোভকারী বলেন, 'এই ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারতন্ত্র চালিয়েছে। এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে— এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে। আজকে সেই ভবন গুঁড়িয়ে দিতে একত্রিত হয়েছে সাধারণ মানুষ।'

Related Topics

টপ নিউজ

শামীম ওসমান / নারায়ণগঞ্জ / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net