Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাইয়ের আন্দোলনকারীরা এখনও মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছেন— অভিযোগ শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2025, 10:40 am
Last modified: 11 January, 2025, 10:45 am

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • সাংবাদিকদের জামিন না মেলায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

জুলাইয়ের আন্দোলনকারীরা এখনও মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছেন— অভিযোগ শিক্ষার্থীদের

অন্যদিকে, অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন; তাদেরকে (অপরাধীদের) কেন আইনের আওতায় আনা হচ্ছে না- প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
11 January, 2025, 10:40 am
Last modified: 11 January, 2025, 10:45 am
ছবি: টিবিএস

জুলাই অভ্যুত্থানের সময় যেসব শিক্ষার্থীদের ঘর থেকে ধরে এনে গ্রেপ্তার করা হয়েছিল— তারা এখনও মাথায় মিথ্যা মামলা নিয়ে ঘুরছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

অন্যদিকে, অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন; তাদেরকে (অপরাধীদের) কেন আইনের আওতায় আনা হচ্ছে না, প্রশ্ন রেখেছেন তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বীর চট্টলার অগ্নিকন্যাদের নিয়ে আয়োজিত 'বীরত্বের গল্প শুনতে চাই" শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করা হয়।

অনুষ্ঠানে নারী শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ  করেন। এ সময় নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ক্ষোভ ও প্রশ্ন করেন সমন্বয়কদের লক্ষ্য করে।

আন্দোলনকারী ফাতেমা খানম লিজা আক্তারের সঞ্চালনায় স্মৃরিচারণ করেন এইচএসসি পরীক্ষার্থী মেহজাবিন আক্তার, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তানিয়া আক্তার, শিক্ষার্থী ফাতেমা আক্তার কলি, হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী নীলা আফরোজ, মীম আক্তার, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান, আন্দোলনকারী শিক্ষার্থীর অভিভাবক লোকমান হোসেন ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রিজাউর রহমান, মাজফুজুর রহমান, শাহেদুল্লাহ ইসলাম, আরেফিন, নিজাম উদ্দিন, ইবনে হোসাইন। অনুষ্ঠানের উপস্থিত সমন্বয়করা অভিভাবক পিতা-মাতাদের সম্মানে মঞ্চ ছেড়ে দর্শক সারিতে নেমে আসেন। অভিভাবকদের মঞ্চে বসানো হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও সদস্য জোবাইরুল হাসান আরিফ। 

আন্দোলনকারী নারী শিক্ষার্থী ফাতেমা আক্তার কলি বলেন, "আন্দোনকারীরা মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছেন। কিন্তু অপরাধীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি।"

এইচএসসি পরীক্ষার্থী মেহজাবিন আক্তার ৩০ জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "আন্দোলন শুরুর আগেই আমাদের আটক করে থানায় নেওয়া হয়। রাত পর্যন্ত আমাদের আটকে রাখা হয়।"

হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী নীলা আফরোজ বলেন, "আমরা নারীরা দেশের জন্য কোনো স্বার্থ ছাড়া আন্দোলনে নেমেছিলাম। আন্দোলন শেষে নারীরা ঘরে ফিরে গিয়েছেন। আমরা চাই নারীদের অংশগ্রহণ বাড়ুক। আমরা সেই চেষ্টা করছি। ডিসেম্বরে চা চক্রের আয়োজন করেছিলাম। এখন এই আয়োজন।"

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মীম আক্তার বলেন, "আন্দোলনের সময় যে বখাটে সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়েছিল, তারা এখনও বাইরে আছে। তারা এখনও বুক ফুলিয়ে চলে। তাদের বিচার কেন এখনও হয়নি?"

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিন তৃণা বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল। কিন্তু এরপর তাদের অংশগ্রহণ কমে গেছে। তাদের প্রতিনিধিত্ব সব জায়গায় নেই। সংস্কারে তাদের প্রতিনিধিত্ব নেই।"

আন্দোলনে আহত হয়ে হাতের আঙ্গুলের অংশ বিশেষ হারানো ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নারীদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান। 

তিনি বলেন, "নারীদের এগিয়ে আসার অনুরোধ করছি। কেন শুধু পুরুষদের গল্পগুলো প্রাধান্য পাবে! নারীদের কোনো ক্ষমতার লোভ, অর্থের লোভ ছিল না। এরপরও দেশের জন্য তারা নেমেছিলেন।"

বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীর অভিভাবক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, "আমার বড় মেয়ে আন্দোলনে গিয়েছিল। ছোট মেয়ে ক্লাস সেভেনে পড়েন। সেও আন্দোলনে গিয়েছিল। আমরা টেলিভিশনে দেখেছিলাম, শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন। তখন থেকে আমি আমার সন্তানদেরও উৎসাহ দিয়েছি। আন্দোলনে আহতদের মেডিকেলে পাঠিয়েছিলাম আমরা। আমি সমন্বয়কদের বলব, আপনারা আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিন।"

 

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / মিথ্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • সাংবাদিকদের জামিন না মেলায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net