Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’: যুবক-যুবতীর জোড়া লাশের সঙ্গে মিলল চিরকুট

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 October, 2024, 11:00 am
Last modified: 01 October, 2024, 11:04 am

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

‘আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’: যুবক-যুবতীর জোড়া লাশের সঙ্গে মিলল চিরকুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 October, 2024, 11:00 am
Last modified: 01 October, 2024, 11:04 am
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, 'আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন।'

মৃতদের মধ্যে পুরুষ ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। 

তবে মৃত নারীর পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাতপরিচয় ওই তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, 'সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে নারী-পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।' 

ওসি জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুরুষের পরিচয় জানা গেছে। আর নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, 'ওই নারীর ওড়নায় একটি চিরকুট পেঁচানো ছিল। সেখানে লেখা ছিল: "আসসালামু আলাইকুম, আপনাদের সমাজে সবার কাছে আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।' 

ওসি আল মামুন জানান, 'তাদের দুজনের মুখের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মরদেহের পাশের একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net