Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2024, 09:55 am
Last modified: 17 September, 2024, 09:54 am

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

টিবিএস রিপোর্ট
17 September, 2024, 09:55 am
Last modified: 17 September, 2024, 09:54 am

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে 'গণবিয়ে'র আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। তবে এ বিশ্ববিদ্যালয় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এ আয়োজনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। 

'এ ধরনের গণবিবাহ আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা এ ধরনের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেননি।' 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ। 

'সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।'

উল্লেখ্য, সম্প্রতি ঢাবির কিছু হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগেরমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এই গণবিয়েকে কেন্দ্র করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়তেও দেখা যায়। 

Related Topics

টপ নিউজ

ঢাবি / ঢাকা বিশ্ববিদ্যালয় / গণবিয়ে / ঢাবিতে গণবিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net