Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ফ্যাক্ট চেক: ঢাকায় হিন্দু অধ্যাপককে পদত্যাগে বাধ্য করার ভিডিওটি অপপ্রচার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2024, 04:30 pm
Last modified: 26 August, 2024, 04:45 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

ফ্যাক্ট চেক: ঢাকায় হিন্দু অধ্যাপককে পদত্যাগে বাধ্য করার ভিডিওটি অপপ্রচার

ওই অধ্যাপক ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। ছাত্রদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। সেই ভিডিও মিথ্যা সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।   
টিবিএস রিপোর্ট
26 August, 2024, 04:30 pm
Last modified: 26 August, 2024, 04:45 pm

ছবি: পিটিআই

ভারতের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের একটি ভিডিও। ভিডিওটি শেয়ারের ক্ষেত্রে দাবি করা হয়েছে, ঢাকার একটি কলেজের হিন্দু শিক্ষককে পদত্যাগে বাধ্য করছে জামায়াতে ইসলামীর ছাত্র শাখার (ইসলামী ছাত্র শিবির) সদস্যরা, এবং একইসাথে জোর করে তাঁকে কোরানের আয়াত পাঠে বাধ্য করা হয়েছে। 

তবে ভারতের বার্তাসংস্থা– প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এর ফ্যাক্ট চেক এর খণ্ডন করে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করেছে।  পিটিআই জানায়, ওই অধ্যাপক ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। এবং ছাত্রদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। সেই ভিডিও মিথ্যা সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।   

বিশেষ করে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনার সরকার পতনের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার নানান অভিযোগের মধ্যে এই ভিডিওটি ভারতে ভাইরাল হয়েছে।

যে দাবি করা হচ্ছে

গত ১৯ আগস্ট সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এ একজন ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ঢাকা কলেজের একজন হিন্দু অধ্যাপককে জোরপূর্বক কোরানের আয়াত পাঠে বাধ্য করছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন।
 
পোস্টের ক্যাপশনে হিন্দিতে যা বলা হয় তার অর্থ হচ্ছে, "জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ঢাকা কলেজের এক হিন্দু অধ্যাপকের পদত্যাগ অত্যন্ত অদ্ভূতভাবে গ্রহণ করেছে। প্রথমে তাকে কোরানের আয়াত পাঠে বাধ্য করা হয়। এরপর কোরানের আয়াত তেলাওয়াতের পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।"

পোস্টটি নিচে দেওয়া হলো—

ढाका कॉलेज के एक हिंदू प्रोफेसर का इस्तीफा जमाते इस्लामी के छात्र संगठन ने बेहद अजीब तरीके से लिया

पहले हिंदू प्रोफेसर को कुरान की तिलावत सुनाई गई यानी कुरान की आयतें सुनाई गई और उसके बाद उनका इस्तीफा लिया गया#hindulifematters#HindusAreNotSafeInBangladesh #HindusUnderAttack… pic.twitter.com/WqqDcudNoD— ??Jitendra pratap singh?? (@jpsin1) August 19, 2024

পিটিআই তাঁদের অনুসন্ধানে, ঢাকা পোস্ট, ঢাকা ট্রিবিউনসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ওই ঘটনার প্রকাশিত সংবাদের সূত্র উল্লেখ করেছে, যেখানে প্রকৃত ঘটনাটি উঠে এসেছিল। 

যেমন ১৯ আগস্ট ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেতভাবে কোরআন তিলাওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছিল অধ্যাপক ড. আবদুল বাছিরের বিরুদ্ধে। এর প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনান শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক উস্কানি / ফ্যাক্ট চেকিং / বাংলাদেশ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net