Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পরও কি শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন!

বাংলাদেশ

দ্যা হিন্দুস্তান টাইমস
24 August, 2024, 10:40 pm
Last modified: 24 August, 2024, 11:08 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পরও কি শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন!

ভারতের ভিসা নীতির অনুসারে, বাংলাদেশি নাগরিকরা যাদের কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট রয়েছে, তারা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। আজ শনিবার পর্যন্ত হাসিনা ইতোমধ্যেই ভারতে ২০ দিন কাটিয়ে ফেলেছেন এবং তার বৈধ অবস্থানের সময়সীমা ঘনিয়ে আসছে।
দ্যা হিন্দুস্তান টাইমস
24 August, 2024, 10:40 pm
Last modified: 24 August, 2024, 11:08 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দেশ ত্যাগের পর প্রায় তিন সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নানা ধারণাও রয়েছে। তবে ভারতে তার অবস্থান এখন কী হবে তা নিয়ে নতুন করে সংকট দেখা দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় এ নতুন সংকট নজরে এসেছে।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ শেখ হাসিনা, তার উপদেষ্টামণ্ডলী, সাবেক মন্ত্রী এবং সম্প্রতি ভেঙে দেওয়া ১২তম জাতীয় সংসদের সকল সদস্য ও তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছে।

৭৬ বছর বয়সী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ত্যাগ করেন। তার পরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সংসদ বিলুপ্ত করেন। তার এ পদক্ষেপের পরই লাল পাসপোর্ট বাতিল করা হয়।

এ ঘোষণা যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে এমন কূটনৈতিক কর্মকর্তাদের উপরও প্রয়োগ করা হয়েছে এবং সাধারণ পাসপোর্ট শুধু দুইটি তদন্তকারী সংস্থা থেকে ক্লিয়ারেন্সের পরই ইস্যু করার সম্ভাবনা রয়েছে।

শেখ হাসিনা কি প্রত্যর্পণের ঝুঁকিতে রয়েছেন? 

বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সরকারি সূত্র অনুযায়ী, বাতিলকৃত ওই পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার অন্য কোনো পাসপোর্ট নেই। 

ভারতের ভিসা নীতির অনুসারে, বাংলাদেশি নাগরিকরা যাদের কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট রয়েছে, তারা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। আজ শনিবার পর্যন্ত হাসিনা ইতোমধ্যেই ভারতে ২০ দিন কাটিয়ে ফেলেছেন এবং তার বৈধ অবস্থানের সময়সীমা ঘনিয়ে আসছে।

তার কূটনৈতিক পাসপোর্ট এবং এর সঙ্গে যুক্ত ভিসা সুবিধার বাতিল তার প্রত্যর্পণের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ তার বিরুদ্ধে দেশে ৪২টি হত্যার অভিযোগসহ মোট ৫১টি মামলা রয়েছে।

হাসিনার প্রত্যর্পণ ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির অধীনে পড়বে। ২০১৬ সালে এটি সংশোধন করা হয়। এই চুক্তি অনুসারে অভিযোগ রাজনৈতিক হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অনুমতি দেয়। তবে এটি হত্যার মতো অপরাধকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করে না।

তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস'র প্রতিবেদনে বলা হয়েছে, "প্রত্যর্পণ প্রত্যাখ্যানের আরেকটি কারণ হতে পারে তার ওপর চাপানো অভিযোগগুলি 'সৎ উদ্দেশ্য, ন্যায়বিচারের স্বার্থে' করা না হয়।"
 
Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ভারত / কূটনৈতিক / পাসপোর্ট / প্রত্যর্পণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net