Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দেশে প্রথমবারের মতো রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টির সফল অপারেশন

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
25 January, 2024, 10:25 am
Last modified: 25 January, 2024, 11:27 am

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

দেশে প্রথমবারের মতো রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টির সফল অপারেশন

এনআইসিভিডি-তে রোবোটিক এনজিওপ্লাস্টিটতে যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছে, সেটি পরীক্ষামূলকভাবে এক মাস ব্যবহারের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। বাংলাদেশে অবকাঠামোর সঙ্গে এই যন্ত্র সহায়ক কি-না, তা যাছাই–বাছাইয়ের জন্য বিনামূল্যে এটি আনা হয়েছে। এর মাধ্যমে এক মাসে ১০ জন রোগীকে এ সেবা দেওয়া হবে।
তাওছিয়া তাজমিম
25 January, 2024, 10:25 am
Last modified: 25 January, 2024, 11:27 am
ছবি: টিবিএস

হৃদরোগের চিকিৎসায় 'রোবোটিক এনজিওপ্লাস্টি' যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। গত রোববার ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজেস (এনআইসিভিডি) এ প্রথমবারের মতো দেশে দুজন রোগীর শরীরে রোবটের মাধ্যমে স্টেন্ট পরানো হয়েছে। 

ঐ দুই রোগী এখন সুস্থ আছেন। গতকাল (বুধবার) তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

প্রায় ২০ বছর ধরে হৃদরোগে ভুগছেন কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা আজম আলী (৬৫)। দুই মাস আগে হার্ট অ্যাটাক করেন তিনি। তারপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। তবে সেখানে অবস্থার উন্নতি না হলে এনআইসিভিডি-তে ভর্তি করা হয়। সেখানে গত রোববার তাকে রোবট দিয়ে স্টেন্ট পরানো হয়।

আজম আলীর ছেলে মনিরুল ইসলাম গত বুধবার বিকেলে দ্য বিজেনস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাবা এখন অনেক ভালো আছেন। আমরা বাসে করে কুষ্টিয়া যাচ্ছি। এখন তার আগের সমস্যাগুলো নেই। আমাদের ওষুধ লিখে দেয়া হয়েছে। আর ফলোআপে আসতে হবেনা।" 

আজম আলীর সঙ্গে অন্যজন ছিলেন মোর্শেদ আলম (৫০)। চাঁদপুরের এ বাসিন্দা গত সাত বছর ধরে সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সৌদি আরবে হৃদরোগ ধরা পড়লেও পরবর্তী চিকিৎসা করাতে ভরসা পাননি। দেশে এসে হৃদরোগ ইনস্টিটিউটে আসেন তিনি। চিকিৎসা শেষে আড়াই মাস পরে আবার সৌদি আরবে ফিরে যাবেন।

এনআইসিভিসি সূত্র মতে, মোর্শেদ আলম ও আজম আলীর তিনটি করে ব্লক ছিল। বিনামূল্যে রোবোটিক এনজিওপ্লাস্টি করা হয়েছে তাদের। দুজনই হাসপাতাল থেকে একটি করে স্টেন্ট বিনামূল্যে পেয়েছেন।

রোবোটিক এনজিওপ্লাস্টির মাধ্যমে দেশে প্রথমবারের মতো দুই রোগীর হৃদযন্ত্রে স্টেন্ট পরান এনআইসিভিডির কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

ছবি: টিবিএস

প্রদীপ কুমার কর্মকার টিবিএস-কে বলেন, "রোবোটিক এনজিওপ্লাস্টি বর্তমানে হার্টের রিং পরানোর সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি। রোবোক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। আর দূর থেকে একটি মেশিনে তা নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজের চোখে দেখে নিজের হাতে যে কাজটি করতেন, তাই এখন করা হচ্ছে রোবটের মাধ্যমে। এতে কাজটি অনেক নিখুঁত হচ্ছে। অপারেশনে সময় কম লাগছে। এই দুই রোগীর অপারেশনে সময় লেগেছে ৩০ থেকে ৪০ মিনিট যা সরাসরি করলে লাগত এক ঘণ্টার বেশি।"

"অনেক সময় হার্টের রিং নিখুঁত পজিশনের জন্য এক মিলিমিটার সামনে অথবা এক মিলিমিটার পেছনে নিতে হয়। হাত দিয়ে করলে এ কাজটি করা কঠিন; কিন্তু রোবটের মাধ্যমে নিখুঁতভাবে করা যায়'' যোগ করেন তিনি। 

এনআইসিভিডি-তে রোবোটিক এনজিওপ্লাস্টিটতে যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছে, সেটি পরীক্ষামূলকভাবে এক মাস ব্যবহারের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। বাংলাদেশে অবকাঠামোর সঙ্গে এই যন্ত্র সহায়ক কি-না, তা যাছাই–বাছাইয়ের জন্য বিনামূল্যে এটি আনা হয়েছে। এর মাধ্যমে এক মাসে ১০ জন রোগীকে এ সেবা দেওয়া হবে। তারপর যন্ত্রটি আবার ফ্রান্সে পাঠানো হবে।

ডা প্রদীপ বলেন, ''যদি রোবোটিক পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে সহায়ক হয় তাহলে তারা মেশিনটি কিনতে সরকারের কাছে অনুরোধ জানাবে। এতে দেশে স্থায়ীভাবে রোবোটিক পদ্ধতিতে হার্টের রিং পরানো সম্ভব হবে। তখন রিংয়ের দামের পাশাপাশি রোগীকে বাড়তি মাত্র ২০ হাজার টাকা দিতে হবে এ সার্জারির জন্য।''

''দেশে এ পদ্ধতিতে হার্টের রিং পরানো চালু হলে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আর ঢাকায় আসতে হবে না। জেলা পর্যায়ের ক্যাথল্যাবে রোগী থাকবে আর ঢাকা থেকে রোবটের সাহায্যে এনজিওপ্ল্যাস্টি করবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এতে ঢাকায় না এসেও প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও বিশেষজ্ঞ সেবা পাবে'' যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

রোবট / হৃদরোগ / হৃদরোগের চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net