Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
প্রথম দিন বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করল ইইউ নির্বাচনী অনুসন্ধানী মিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2023, 10:45 pm
Last modified: 09 July, 2023, 11:24 pm

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা

প্রথম দিন বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করল ইইউ নির্বাচনী অনুসন্ধানী মিশন

সোমবার (১০ জুলাই) বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইইউ মিশনের কর্মকর্তাদের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও একাধিক বৈঠক করবে ইউরোপীয় এ দলটি।
টিবিএস রিপোর্ট
09 July, 2023, 10:45 pm
Last modified: 09 July, 2023, 11:24 pm
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। প্রতীকী ছবি। ছবি: রয়টার্স/ভেস হারম্যান

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার সকালে ঢাকায় আসার পর এর কার্যক্রম শুরু করেছে।

আসন্ন জাতীয় নির্বাচনের আবহ বোঝার জন্য দুই সপ্তাহের সফরে ঢাকায় আসা এ প্রতিনিধিদল ঢাকায় ইইউ'র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক কূটনৈতিকসূত্রে জানা গিয়েছে।

বৈঠকে ফ্রান্স, ইতালি, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইইউ মিশনের কর্মকর্তাদের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও একাধিক বৈঠক করবে ইউরোপীয় এ দলটি।

ইইউ প্রতিনিধি দল ও ক্ষমতাসীন দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির মধ্যে একটি বৈঠক চার্লস হোয়াইটলির বাসভবনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।

এছাড়া ইইউ দলটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আগামী ১৫ জুলাই দেখা করবেন বলেও জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে ইইউ মিশনের বৈঠকের দিন ও এজেন্ডা এ সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ওই বৈঠকে বিএনপি দেশের বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল কি না তা ইইউ মিশনটির কাছে ব্যাখ্যা করবে।

'সফররত প্রতিনিধিদলটি একটি প্রাক-মূল্যায়ন দল। এটির দেওয়া প্রতিবেদনের ওপর নির্ভর করে ইইউ ঠিক করবে এটি দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কি না,' বলেন তিনি।

আগামী ১১ জুলাই সকালে নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ নির্বাচনী অনুসন্ধানী মিশনের বৈঠকের কথা রয়েছে বলে নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে।

এ মিশনটির নেতৃত্ব দিচ্ছেন চেলেরি রিকার্ডো। ঢাকা ও ব্রাসেলসের একাধিক কূটনৈতিকসূত্র বলছে, ইইউ'র নির্বাচনী অনুসন্ধানী মিশন বিএনপিসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বিষয়ে তুমুল আগ্রহী।

অতি সম্প্রতি ঢাকায় ইইউ'র প্রতিনিধিদলের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর জ্যেষ্ঠ নেতারা সাক্ষাৎ করেছেন। ওসব সাক্ষাতে তারা ইইউ'র নির্বাচনী অনুসন্ধানী মিশনের ঢাকা সফরের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিলেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানায়।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পরিধি, পরিকল্পনা, বাজেট, সরবরাহ ও নিরাপত্তা মূল্যায়ন করা।

আগামী ২৩ জুলাই পর্যন্ত সফর করা এ প্রতিনিধিদলের মধ্যে আছেন দিমিত্র ইওয়ানু, আলভেস ক্রিটিনা ডস রামোস, মিলার ইয়ান জেমস, শ্যামেন ক্রিস্টোফার ও ম্যারি-হেলেন এন্ডারলিন।

দলটি ঢাকায় এর কার্যক্রমের নির্ঘণ্ট প্রকাশ করেনি বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঢাকায় ইইউ মিশন-এর তথ্য অনুসারে, আসন্ন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 'পরামর্শযোগ্যতা, উপযোগিতা এবং সম্ভাব্যতা' মূল্যায়ন করাই এর মূল উদ্দেশ্য।

Related Topics

টপ নিউজ

নির্বাচনী অনুসন্ধানী মিশন / ইইউ নির্বাচনী অনুসন্ধানী মিশন / ইইউ / ইইউ প্রতিনিধি / নির্বাচন পর্যবেক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net