Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ঢাকায় পুনরায় দূতাবাস খুলল আর্জেন্টিনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 05:25 pm
Last modified: 28 February, 2023, 11:54 am

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

ঢাকায় পুনরায় দূতাবাস খুলল আর্জেন্টিনা

দূতাবাস প্রাঙ্গণে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়। এ সময় দূতাবাসের বাইরে আর্জেন্টিনার অনেক সমর্থক ভিড় করেন।
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 05:25 pm
Last modified: 28 February, 2023, 11:54 am
ছবি: সাকলাইন রিজভী/টিবিএস

বাংলাদেশে পুনরায় নতুন দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ দূতাবাস খোলা হয়।

আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যৌথভাবে নতুন এ দূতাবাসটি উদ্বোধন করেন।

ছবি: সাকলাইন রিজভী/টিবিএস

ফিতা কেটে উদ্বোধনের আগে উভয় দেশ নিজেদের জাতীয় সঙ্গীত বাজিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা জানায়।

দূতাবাস প্রাঙ্গণে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়। এ সময় দূতাবাসের বাইরে আর্জেন্টিনার অনেক সমর্থক ভিড় করেন।

ছবি: সাকলাইন রিজভী/টিবিএস

এর আগে আজ আর্জেন্টিনার মন্ত্রী বাংলাদেশে দক্ষিণ আমেরিকার দেশটির নতুন দূতাবাস উদ্বোধন করতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় আসেন।

১৯৭৮ সালে সামরিক জান্তা সরকার ঢাকার আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দেয়। এরপর থেকে ভ্রমণের জন্য ভিসার মতো বিভিন্ন কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হতো ভারতে অবস্থিত আর্জেন্টাইন দূতাবাস থেকে।

ছবি: টিবিএস

আর্জেন্টিনা জানিয়েছে, 'রাজনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক' কারণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পররাষ্ট্র নীতিমালার গাইডলাইন অনুযায়ী দূতাবাস পুনরায় খোলা সুবিধাজনক।

'কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টের ক্ষেত্রে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর, কৃষিখাতে ও দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির বিষয়ে সহায়তামূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে,' সম্প্রতি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

এছাড়া দুই দেশ ফুটবল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি সমঝোতা স্বারক নিয়েও কাজ করছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস / আর্জেন্টিনা / ঢাকা / দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net