Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাংলাদেশ হয়ে জ্বালানি পরিবহন বাড়াতে আগ্রহী ভারত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2022, 01:30 pm
Last modified: 10 September, 2022, 04:06 pm

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা

বাংলাদেশ হয়ে জ্বালানি পরিবহন বাড়াতে আগ্রহী ভারত

রাজ্য-চালিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) প্রথমবারের মতো ২০১৬ সালে গুয়াহাটি থেকে ৮৪ হাজার লিটার কেরোসিন এবং ডিজেল বহনকারী সাতটি ট্যাঙ্কার বাংলাদেশ হয়ে ত্রিপুরায় পাঠিয়েছিল। 
টিবিএস রিপোর্ট
10 September, 2022, 01:30 pm
Last modified: 10 September, 2022, 04:06 pm
ছবি- এইচটি ফটো

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্য - ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে জ্বালানি পরিবহনের চুক্তি সম্প্রসারিত করতে আগ্রহী ভারত সরকার।

এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভারতীয় জ্বালানি খুচরা বিক্রেতারা যে চুক্তির অধীনে আসামের শিলচরের মধ্য দিয়ে পাহাড়ি পথ এড়িয়ে চলতেন সে চুক্তিটি শেষ হবে ৩০ নভেম্বর। লাইভমিন্টের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

অন্যদিকে, আসামের ডিমা হাসাও জেলাকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এবং দেশের বাকি অংশের সাথে সংযোগকারী একমাত্র রেল সংযোগটি এই বছরের শুরুর দিকে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে ভেঙে গেছে।

কর্মকর্তাদের একজন বলেন, "শিলচরে পরিবহনে কোনোপ্রকার বিঘ্ন ঘটলে আমরা ভারত-বাংলাদেশের পাশ দিয়ে যাব।"

"আমরা এলপিজি এবং জ্বালানি পরিবহনের জন্য এই চুক্তিটি দৃঢ় এবং প্রসারিত করার কাজ করছি। শিলচর এবং এর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় আমরা ওই পথের পরিবর্তে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি ত্রিপুরা সীমান্তে যেতে পারি," বলেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, নয়াদিল্লি এ বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। 

এই চুক্তির অধীনে রুট ব্যবহারের পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষকে টোল ট্যাক্স দেয় জ্বালানি পরিবহনকারী ওএমসি। "যদি এই পথ দিয়ে জ্বালানি ত্রিপুরায় আসে, তাহলে আমরা মিজোরাম এবং মণিপুরে আরও নির্ভরযোগ্যভাবে সরবরাহ করতে পারব," যোগ করেন তিনি।

রাজ্য-চালিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) প্রথমবারের মতো ২০১৬ সালে গুয়াহাটি থেকে ৮৪ হাজার লিটার কেরোসিন এবং ডিজেল বহনকারী সাতটি ট্যাঙ্কার বাংলাদেশ হয়ে ত্রিপুরায় পাঠিয়েছিল। 

সেসময় ভারী বৃষ্টিপাতের কারণে আসামের সাথে ত্রিপুরার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। এটি একটি স্বল্পমেয়াদী চুক্তির অধীনে এই পথে জ্বালানি পাঠায় তারা।

গত মাসে আইওসিএল একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যার মেয়াদ শেষ হবে নভেম্বরে। তবে তারা আবারও জ্বালানি পরিবহনের জন্য ট্রায়াল রান করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

একটি প্রশ্নের উত্তরে আইওসিএল-এর একজন মুখপাত্র বলেন, "বাংলাদেশ হয়ে আসাম থেকে ত্রিপুরা/মিজোরামে পেট্রোলিয়াম পণ্যের চলাচলের জন্য সাক্ষরিত সমঝোতা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। আমরা এই চুক্তির মেয়াদ সম্প্রসারণের প্রস্তাব করেছি।"

"এই বিষয়ে আমরা বাংলাদেশে ভারতীয় দূতাবাস এবং ভারতের মিনিস্ট্রি অব পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং ভারত সরকারের সাথে সমন্বয় করতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করব," মুখপাত্র বলেন।

মূলত বর্ষাকালে এবং বর্ষা-পরবর্তী সময়ে যখন ভারতের আন্তঃরাজ্য রুট প্লাবিত হয়ে যায়, সেসময় এই রুট ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ভারতের সরকার এখন বাংলাদেশের রুটের ব্যবহার বাড়াতে চায় যাতে তাদের ট্রাক এবং ট্যাঙ্কার মেঘালয়ের ডাউকি হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

আসামের বন্যা মিজোরাম ও ত্রিপুরায় জ্বালানি সরবরাহ বরাবরই ব্যাহত করেছে। এই বছরের শুরুর দিকে বন্যার মধ্যে ত্রিপুরা এবং আসামের সাথে সংযোগকারী একটি রেললাইন এবং জাতীয় হাইওয়ে বিচ্ছিন্ন হওয়ার কারণে উভয় রাজ্যই জ্বালানি সংকটের মধ্যে পড়েছিল। এর ফলে দুই রাজ্যকেই মে মাসে পেট্রোলিয়াম পণ্যের রেশনিংয়ের আশ্রয় নিতে হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক / জ্বালানি / সমঝোতা চুক্তি স্বাক্ষর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net