Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-লরির সংঘর্ষে ১২ ঘণ্টাব্যাপী যানজট 

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
01 September, 2022, 03:10 pm
Last modified: 01 September, 2022, 03:17 pm

Related News

  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-লরির সংঘর্ষে ১২ ঘণ্টাব্যাপী যানজট 

লরি চালক ও হেলপারকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি
01 September, 2022, 03:10 pm
Last modified: 01 September, 2022, 03:17 pm

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় মহাসড়কের পাশে ছিটকে পড়ে লরির বডি। এসময় লাইনচ্যুত হয়ে মহাসড়কের বিভাজনে আছড়ে পড়ে যাত্রীবাহী বাস। এতে কেউ নিহত হয়নি, তবে মারাত্মক আহত হয় লরির চালক ও হেলপার। এ ঘটনায় মহাসড়ক জুড়ে প্রায় ১২ ঘণ্টা ধরে যানজট সৃষ্টি হয়।

বুধবার দিনগত রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের  সামনে থেকে নিমসার পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে থেমে থেমে যানজট চলছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বুধবার রাত আড়াইটায় চান্দিনার গোবিন্দপুর এলাকায় একটি পণ্যবাহী লরিকে অতিক্রম করার সময় দুইটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। এসময় বাসের ধাক্কায় লরির সামনের অংশ ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের ওপর উঠে যায়।

চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, ময়নামতি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। এর মধ্যে লরি চালক ও হেলপারকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে কয়েক ঘণ্টা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলেও যানজট কমেনি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার ফলেই যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সাধারণত মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি থাকে। যে কারণে যানজট এখনও আছে। তবে আমাদের হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করায় যানজট অনেক কমে এসেছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। আহত দুইজনের কুমেক হাসপাতালে চিকিৎসা চলছে। যানজট অনেক কমে গেছে। 
 
Related Topics

টপ নিউজ

যানজট / সংঘর্ষে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net