Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সিগন্যাল পেয়েই স্টেশনে ঢুকেছিলাম আমরা: উদয়ন এক্সপ্রেসের চালক

বাংলাদেশ

শামসুদ্দিন ইলিয়াস
12 November, 2019, 02:05 pm
Last modified: 12 November, 2019, 05:53 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

সিগন্যাল পেয়েই স্টেশনে ঢুকেছিলাম আমরা: উদয়ন এক্সপ্রেসের চালক

দুর্ঘটনার সময় সিগন্যালের বাতি না দেখতে পাবার মতো চারপাশে প্রচণ্ড কুয়াশা ছিল বলেও মন্তব্য করেন তিনি...
শামসুদ্দিন ইলিয়াস
12 November, 2019, 02:05 pm
Last modified: 12 November, 2019, 05:53 pm
তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে বগি। ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সহকারী চালক এ এল এম আবদুল কাইয়্যুম জানান, উপযুক্ত সিগন্যাল পেয়েই স্টেশনে ঢুকেছিলেন তারা। তবে দুর্ঘটনার সময় সিগন্যালের বাতি না দেখতে পাবার মতো চারপাশে প্রচণ্ড কুয়াশা ছিল বলেও মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১ টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আবদুল কাইয়্যুম। 

রেল স্টেশনে সিগন্যালের তখনকার পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "আমাদেরকে ডাবল ইয়েলো বা হলুদ সংকেত দেখিয়ে আসতে বলা হয়। সঠিল সিগন্যাল পেয়েই আমরা স্টেশনে ঢুকি।"

ওইসময় তূর্ণা নিশিথা সিগন্যাল পেয়েছিল ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, "ওরা সিগন্যাল পেয়েছে কি না তা আমরা জানি না।"

সিগন্যালের সামনে ইটের স্তূপ আর রেলওয়ে স্লিপার ছিল, এ কারণে সিগন্যাল দেখতে অসুবিধা হয়েছে কি না জিজ্ঞেস করা হলে আবদুল কাইয়্যুম সাংবাদিকদের জানান, “ওখানে স্লিপার ছিল, তবে এ কারণে আমাদের কোন সমস্যা হয় নি। তবে তাতে ওদের সিগন্যাল দেখতে অসুবিধা হয়েছিল কি না, আমি বলতে পারি না।”  

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে। 

Related Topics

টপ নিউজ

রেল দুর্ঘটনা / তূর্ণা নিশিথা / উদয়ন এক্সপ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net