Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মাদকের আসামিকে বৃক্ষ রোপনের ‘শাস্তি’ দিল মাগুরার আদালত

বাংলাদেশ

ইউএনবি
17 September, 2020, 11:10 am
Last modified: 17 September, 2020, 11:25 am

Related News

  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত অন্তত ১৫
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন

মাদকের আসামিকে বৃক্ষ রোপনের ‘শাস্তি’ দিল মাগুরার আদালত

মুখ্য মহানগর হাকিম মো. জিয়াউর রহমান বুধবার তার রায়ে আসামিকে পাঁচটি করে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করার নির্দেশ দিয়েছেন।
ইউএনবি
17 September, 2020, 11:10 am
Last modified: 17 September, 2020, 11:25 am
প্রতীকী ছবিটি সংগৃহীত।

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় আসামিকে শাস্তি হিসেবে বৃক্ষ রোপনের নির্দেশ দিয়েছে মাগুরা জেলা জজ আদালত।

মুখ্য মহানগর হাকিম মো. জিয়াউর রহমান বুধবার তার রায়ে আসামিকে পাঁচটি করে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, শালিখা উপজেলার আড়পাড়া এলাকার জামাল মোল্লার ছেলে মাসুদ মোল্লাকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২০১৮ সালের ২৯ এপ্রিল আটক করে।

মামলায় সরকার পক্ষের আইনজীবী আমির আলি মানিক জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে প্রচলিত বিধান অনুযায়ী আসামিকে কারাদণ্ড ভোগের পরিবর্তে এক বছরের জন্যে সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তার হেফাজতে দেয়া হয়েছে। এ সময়ে অবশ্যই তাকে পরিবেশ রক্ষায় ১০টি বৃক্ষ রোপন করতে হবে।

আসামি পক্ষের আইনজীবী অনিক হোসেন এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে বলেন, 'আসামি অল্প বয়সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। শাস্তি হিসেবে কারাগারে পাঠানো হলে সম্ভাবনাময় এ তরুণের স্বপ্ন ও জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু ঘোষিত রায়ের কারণে সে ভালো পথে ফিরে আসার সুযোগ পাবে।'

মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মেহতাজ আরা সালমা জানান, প্রবেশনকালে মাসুদ মোল্যাকে শুধু গাছ লাগালেই হবে না। এ সময়ে তাকে শান্তি বজায় রাখতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তিনি কোনো প্রকার মাদক সেবন করতে পারবেন না। ত্যাগ করতে হবে খারাপ সঙ্গ।

মাসুদ যদি এক বছরের মধ্যে এসব শর্ত ভঙ্গ করে তবে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে মেহতাজ আরা জানান।

Related Topics

টপ নিউজ

মাদক ব্যবসা / বৃক্ষরোপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত অন্তত ১৫
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net