Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চালু হচ্ছে বাংলাদেশ-ত্রিপুরা নৌ-পরিষেবা, গোমতী নদী দিয়ে ত্রিপুরা যাবে নৌকা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
26 August, 2020, 08:35 am
Last modified: 26 August, 2020, 09:01 am

Related News

  • ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
  • ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার: বিশেষজ্ঞরা বলছেন ক্ষতি ভারতের, বাংলাদেশের নয়
  • চোরাচালান ঠেকাতে বেনাপোল বন্দরে বসালো অত্যাধুনিক স্ক্যানিং মেশিন
  • চট্টগ্রাম থেকে ভারতে পণ্য পরিবহন: সেপ্টেম্বরেই চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেল সংযোগ
  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ৪টি ট্রানজিট রুটের অনুমতি দিয়েছে বাংলাদেশ

চালু হচ্ছে বাংলাদেশ-ত্রিপুরা নৌ-পরিষেবা, গোমতী নদী দিয়ে ত্রিপুরা যাবে নৌকা

এটি কোনো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা নয়। এটি মূলত দুই দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হিসেবে ব্যবহার করা হবে।
টিবিএস ডেস্ক
26 August, 2020, 08:35 am
Last modified: 26 August, 2020, 09:01 am
এই সপ্তাহেই চালু হতে চলেছে বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ জলপথ। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে প্রথমবারের মতো নৌপথে বাণিজ্য সুবিধা তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চালু হতে চলেছে বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ নৌপথ। সেখান থেকে সড়কপথে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে পণ্যের চালান।

সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘোষণা দিয়েছেন।

গোমতী নদীপথে সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্তি পর্যন্ত ৯০ কিমি দীর্ঘ অভ্যন্তরীণ নৌপথ চালু করার অনুমোদন আগেই দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ। সারা বছরই যথেষ্ট পরিমাণে পানি থাকার কারণেই এই পরিকল্পনায় গোমতী নদীপথকে বেছে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর সূত্রমতে, দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবিরবাজার হয়ে সোনামুড়ায় পণ্য নেওয়া হবে। সেখান থেকে সড়কপথে পণ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে। দাউদকান্দি থেকে সোনামুড়ার দূরত্ব ৯২ কিলোমিটার।

এটি কোনো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা নয়। এটি মূলত দুই দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হিসেবে ব্যবহার করা হবে।

সোমবার ফেসবুকে নিজের ওয়ালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছেন, 'ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ত্রিপুরা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গোমতী নদীপথ ধরে সোনামুড়া থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি পর্যন্ত প্রথম পরীক্ষামূলক নৌ-সফর শুর হতে চলেছে। এই সফরেই ঢাকা থেকে সোনামুড়ায় বার্জে চেপে ত্রিপুরায় পৌঁছবে ৫০ মেট্রিক টন সিমেন্ট। ত্রিপুরার ইতিহাসে এর আগে জাহাজে চেপে কোনও পণ্য পৌঁছয়নি।'

একই সঙ্গে আন্তর্দেশীয় নৌপথ প্রকল্প চালু করায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাহাজ মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত গত মে মাসে ঢাকায় ভারত-বাংলাদেশ প্রোটোকল যাত্রাপথের অংশ হিসেবে ভারতীয় হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস ও বাংলাদেশ সরকারের জাহাজ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তারই অন্তর্গত ছিল সোনামুড়া-দাউদকান্দি নৌপথ। 

বাংলাদেশ কর্তৃপক্ষের করা সমীক্ষা অনুযায়ী, ৯০ কিমি দীর্ঘ এই নদীপথের ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশে এবং ৫০০ মিটার ভারতে। গত জুলাই মাসে ভারত-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ প্রকল্পের জন্য গোমতী নদীর উপরে উদ্বোধন হয় এক ভাসমান জেটির।

এই নৌ-পথে ৫০ টন পণ্য বহনকারী ছোট নৌকো চলাচল করতে পারবে বলে জানা গিয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত বাণিজ্য / ত্রিপুরা-কুমিল্লা নৌপথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
  • ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার: বিশেষজ্ঞরা বলছেন ক্ষতি ভারতের, বাংলাদেশের নয়
  • চোরাচালান ঠেকাতে বেনাপোল বন্দরে বসালো অত্যাধুনিক স্ক্যানিং মেশিন
  • চট্টগ্রাম থেকে ভারতে পণ্য পরিবহন: সেপ্টেম্বরেই চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেল সংযোগ
  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ৪টি ট্রানজিট রুটের অনুমতি দিয়েছে বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net