Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আইসিটি আইনে মামলা: বোরহানউদ্দিনের সেই বিপ্লবসহ ৩ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 07:20 pm
Last modified: 21 October, 2019, 08:25 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

আইসিটি আইনে মামলা: বোরহানউদ্দিনের সেই বিপ্লবসহ ৩ জন কারাগারে

‘পরস্পর যোগসাজশে’ ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি এবং তা ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে...
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 07:20 pm
Last modified: 21 October, 2019, 08:25 pm
ফেসবুকে ধর্মীয় অবমাননার বিষয় কেন্দ্র করে ভোলায় সহিংসতার ঘটনায় এখন পুলিশ তদন্ত করছে

ভোলায় আলোচিত বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিন জনকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। মহানবী (সা:)-কে কটূক্তি করে প্রদত্ত একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে বোরহানউদ্দিন উপজেলায় রোববার সংঘটিত সংঘর্ষে চার জন নিহত হবার পর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বিপ্লবসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়। 

আলোচিত বিপ্লব ছাড়া অন্য দুজন হলেন, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের মোহাম্মদ ইমন (১৮) এবং রাফসান ইসলাম শরীফ ওরফে শাকিল (১৮)।

সোমবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার বোরহানউদ্দিন থানায় ‍উপপরিদর্শক দেলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে বিপ্লব চন্দ্র বৈদ্য বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের খারাকান্দি গ্রামের চন্দ্র মোহনের ছেলে।

ইমনের বাড়ি উপজেলার উদয়পুর এলাকায়। অন্যদিকে শাকিল উপজেলার কাচিয়া ইউনিয়নের নূরে আলমের ছেলে। তিনি পটুয়াখালীর কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্টোর কিপার হিসেবে কাজ করেন।

শাকিলকে রোববার পটুয়াখালীর গলচিপা থেকে এবং ইমনকে কাচিয়া থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

৭-৮জন অজ্ঞাতনামা আসামির সঙ্গে ‘পরস্পর যোগসাজশে’ ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি এবং তা ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Topics

টপ নিউজ

ভোলা / বোরহানউদ্দিন উপজেলা / বিপ্লব চন্দ্র বৈদ্য / আইসটি আইন / ধর্মীয় অনুভূতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net