Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
'সেরা প্রার্থীকে চাকরির সাক্ষাৎকারে এ কাজটি করতে দেখেছি': গুগলের সাবেক নিয়োগকারী

ফিচার

টিবিএস ডেস্ক
17 May, 2023, 08:10 pm
Last modified: 17 May, 2023, 08:33 pm

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

'সেরা প্রার্থীকে চাকরির সাক্ষাৎকারে এ কাজটি করতে দেখেছি': গুগলের সাবেক নিয়োগকারী

চাকরির সাক্ষাৎকার নেওয়ার সময় যে ভুল বা সমস্যাগুলো নোলানের সবচেয়ে বেশি চোখে পড়ে তার একটি হলো- সাক্ষাৎকারদাতা যখন ভান করেন। 'আপনি স্পষ্টই বুঝতে পারবেন তারা একই উত্তরগুলো বারবার রিহার্সাল দিয়ে এসেছে...'
টিবিএস ডেস্ক
17 May, 2023, 08:10 pm
Last modified: 17 May, 2023, 08:33 pm
ছবি: এনভান্তো এলিমেন্টস/সিএনবিসি

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গুগল এবং ডোরড্যাশ-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিভা অন্বেষণে কাজ করেছেন নোলান চার্চ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য চাকরির সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আর এই সাক্ষাৎকারে ভালো করার সবচেয়ে কার্যকরী উপায় কোনটি তা সংবাদমাধ্যম সিএনবিসি'র সঙ্গে শেয়ার করেছেন তিনি।

চাকরির সাক্ষাৎকার নেওয়ার সময় যে ভুল বা সমস্যাগুলো নোলানের সবচেয়ে বেশি চোখে পড়ে তার একটি হলো- একজন সাক্ষাৎকারদাতা যখন ভান করেন। 'আপনি স্পষ্টই বুঝতে পারবেন তারা একই উত্তরগুলো বারবার রিহার্সাল দিয়ে এসেছে; এবং তারা হয়তো গুণগত মানের চাইতে পরিমাণের ওপর বেশি জোর দেয়। অর্থাৎ তারা অনেক কথা বলে যায়, কিন্তু সেগুলো অর্থবহ নয়", বলেন নোলান।

বর্তমানে কন্টিনাম-এর সিইও হিসেবে কর্মরত নোলান জানান, চাকরির সাক্ষাৎকারে প্রশ্নকর্তাকে খুশি করতে হলে একটি কৌশল সবসময়ই কাজ করে; অন্তত তিনি নিজে এতে বেশ প্রভাবিত হন। "সেরা প্রার্থীদের কাছ থেকে সবসময়ই আমি নিজে কিছু না কিছু শিখি, আর এ ধরনের মানুষের সাথেই আমি কাজ করতে চাই", বলেন তিনি।

'এটা ছিল মাস্টারক্লাসের মতো'

ইকুইটি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম কার্টা'তে কাজ করার সময় প্রধান রাজস্ব কর্মকর্তা পদে একজনের সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে উদাহরণ দেন নোলান। সেসময় তিনি 'বিজনেস-টু-বিজনেস' (যখন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন করে), সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস কোম্পানি কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে জানতে খুব আগ্রহী ছিলেন।

নোলান চার্চ। ছবি: লিংকডইন থেকে সংগৃহীত

নোলান বলেন, "সাক্ষাৎকার নেওয়ার সময় ওই চাকরিপ্রার্থী আমাকে যেভাবে বোঝালো যে সে কিভাবে আমাদের ব্যবসাকে একেবারে শূন্য থেকে উপরে উঠিয়ে আনবে সেই বিশেষ ক্ষেত্রটিতে, তাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। যেন আমি এই বিষয়ে একটা মাস্টারক্লাস করে ফেলেছি।"

একজন নিয়োগকারী হিসেবে প্রার্থীর মধ্যে এ ধরনের যোগ্যতাই সবচেয়ে বেশি মূল্যায়ন করেন নোলান।

'আমি কি আপনাকে একটা ছোট্ট গল্প বলতে পারি?'

চাকরির সাক্ষাৎকার প্রক্রিয়ায় সাক্ষাৎকার গ্রহণকারীকে যদি আপনি সত্যিই কিছু শেখাতে চান, এক্ষেত্রে 'জোর করার' কোনো প্রয়োজন নেই বলে পরামর্শ দেন নোলান। যদি সেরকম সুযোগ আসে, নিজের মধ্যে সহজাতভাবেই সেই প্রবণতা আসতে দিন...

উদাহরণস্বরূপ, যখন অপরপ্রান্তের ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন তখন আপনি এভাবে উত্তর দিতে পারেন: "শেষবার আমি যে পদে দায়িত্ব পালন করেছি সেখান থেকে কি শিখেছি তা নিয়ে কি একটা ছোট্ট গল্প বলতে পারি?" এরপর নিচের কাঠামো মেনে এগোন...

১. প্রথমে গল্পের প্রেক্ষাপট তৈরি করুন।

২. তাকে জানান, ঐ চাকরি থেকে শিক্ষা পাওয়ার আগে সেটা নিয়ে আপনার পূর্ব ধারণা বা অনুমান কেমন ছিল।

৩. আপনি কী শিখেছেন তা ব্যাখ্যা করুন, কিংবা তাকে বোঝান কিভাবে আপনি এক আলাদা অন্তর্দৃষ্টি অর্জন করেছেন।

৪. এবার তাকে জানান যে কিভাবে পূর্ববর্তী শিক্ষা ও অন্তর্দৃষ্টি আপনি বর্তমান কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

নোলানের ভাষ্যে, "সেরা প্রার্থীরা দুই ও তিন নম্বর পয়েন্টে সবচেয়ে ভালো করে। কারণ এ পর্যায়ে তারা বুঝিয়ে দেয় যে কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে তারা তাদের দক্ষতা আরও শাণিত করতে পারবে এবং তাদের নিরহঙ্কারতাও তখন ফুটে ওঠে।" 

 

Related Topics

টপ নিউজ

সাক্ষাতকার / চাকরি / গুগল / নিয়োগকারী / প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net