Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
গণপরিবহন ব্যবস্থায় বিশ্বের সেরা ১৯ শহর, তালিকায় আছে মুম্বাইও!

ফিচার

টিবিএস ডেস্ক
07 April, 2023, 08:05 pm
Last modified: 07 April, 2023, 08:11 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

গণপরিবহন ব্যবস্থায় বিশ্বের সেরা ১৯ শহর, তালিকায় আছে মুম্বাইও!

মুম্বাইয়ে সম্প্রতি গণপরিবহনে যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করতে ‘চালো পে’ নামের অ্যাপ সার্ভিস চালু হয়েছে। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা নগদ টাকার ঝামেলা এড়িয়ে খুব সহজেই ডিজিটাল পেমেন্টে টিকেট কিনতে পারেন।
টিবিএস ডেস্ক
07 April, 2023, 08:05 pm
Last modified: 07 April, 2023, 08:11 pm
হংকং/ ছবি- সিএনএন

গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে বিশ্বের সেরা শহরগুলোর তালিকায় সাধারণত ইউরোপ ও এশিয়ার শহরই অপেক্ষাকৃত বেশি থাকে। এবার এই তালিকার সর্বপ্রথমে আছে জার্মানির রাজধানী বার্লিন; দ্বিতীয় স্থানে আছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ। এ তালিকায় ১৯তম অবস্থানে আছে ভারতের মুম্বাই। খবর সিএনএন এর।  

সম্প্রতি বিশ্বের ৫০টি শহরের ২০ হাজার নাগরিকের মতামত নিয়ে গণপরিবহন ব্যবস্থায় সেরা শহরগুলোর তালিকা তৈরি করেছে টাইম আউট ম্যাগাজিন। গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে তারা কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, এই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়।  

পোলে দেওয়া মতামতের ভিত্তিতে ৫০টি শহরের মধ্য থেকে ১৯টি বাছাই করা হয়েছে।

১৯ টি শহরের মধ্যে সেরা ১০ এ থাকা শহরগুলোর সবগুলোই এশিয়া ও ইউরোপে অবস্থিত। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে সবচেয়ে এগিয়ে আছে নিউইয়র্ক; তালিকায় শহরটির অবস্থান ১৫ নম্বরে। তবে, দোহা ও মেলবোর্নের মতো বিখ্যাত শহরগুলো এ তালিকায় জায়গা করতে পারেনি।

সিঙ্গাপুর/ ছবি- সিএনএন

উন্নত গণপরিবহনের তালিকায় থাকা ১৯টি শহরের মধ্যে মোট ৭টি শহরই এশিয়ার। এক্ষেত্রে তালিকায় সিঙ্গাপুর, সাংহাই ও তাইপে- এর মতো পূর্ব এশিয়ার শহরগুলো বেশি।

তালিকাটি শুধু শহরে বসবাসকারী নাগরিকদের মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রেও শহরগুলোর এই তালিকাটি সহায়ক হতে পারে।  

গণপরিবহনের মধ্যে সাবওয়ে, বাস, ট্রাম, ট্রেন এমনকি ফেরিও বিবেচনা করা হয়। এক্ষেত্রে টাইম আউটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বার্লিন থেকে অংশ নেওয়া নাগরিকদের ৯৭ ভাগই তাদের শহরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

তবে ট্রেন ও বাসের মতো গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে প্রথাগত সুযোগ-সুবিধা ছাড়াও বর্তমানে নান্দনিকতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। তালিকায় ৭ নম্বরে থাকা সুইডেনের রাজধানী স্টকহোম এক্ষেত্রে বড় উদাহরণ। শহরটির সাবওয়ে স্টেশনগুলো নান্দনিকভাবে সাজানো; বেশিরভাগ ক্ষেত্রেই রঙ-বেরঙের নকশায় সুসজ্জিত।

একইসাথে হংকং এ 'ডিং ডিংস' নামের ট্রেনগুলোতেও নানা রকম নান্দনিক নকশা করা হয়। প্যান্টন রঙে নিজস্ব 'এইচকে ট্রাম গ্রিন' কালার কোডে করা এই শৈল্পিক ডিজাইনগুলো খুবই আকর্ষণীয়।

তালিকায় ১৯ নম্বরে থাকা মুম্বাইয়ে সম্প্রতি গণপরিবহনে যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করতে 'চালো পে' নামের অ্যাপ সার্ভিস চালু হয়েছে। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা নগদ টাকার ঝামেলা এড়িয়ে খুব সহজেই ডিজিটাল পেমেন্টে টিকেট কিনতে পারেন।

তাইপে/ ছবি- সিএনএন

এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে টোকিও; তালিকায় শহরটির অবস্থান ৩ নম্বরে। টোকিওর গণপরিবহন খুবই সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয়। এমনকি জাপানিজ ভাষা না জানা একজন ব্যক্তিও শহরটিতে গণপরিবহন ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

তালিকায় ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে মোট ৬টি শহর। এরমধ্যে যুক্তরাজ্য থেকে রয়েছে দুটি শহর; লন্ডন ও এডিনবার্গ।

গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে টাইম আউট ম্যাগাজিনের বিশ্বের সেরা ১৯ শহর:

১. বার্লিন, জার্মানি
২. প্রাগ, চেক রিপাবলিক
৩. টোকিও, জাপান
৪. কোপেনহেগেন, ডেনমার্ক
৫. স্টকহোম, সুইডেন
৬. সিঙ্গাপুর
৭. হংকং
৮. তাইপে, তাইওয়ান
৯. সাংহাই, চীন
১০. আমস্টারডাম, নেদারল্যান্ডস
১১. লন্ডন, যুক্তরাজ্য
১২. মাদ্রিদ, স্পেন
১৩. এডিনবার্গ, যুক্তরাজ্য
১৪. প্যারিস, ফ্রান্স
১৫. নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
১৬. মন্ট্রিয়াল, কানাডা
১৭. শিকাগো, যুক্তরাষ্ট্র
১৮. বেইজিং, চীন
১৯. মুম্বাই, ভারত

 

Related Topics

টপ নিউজ

গণপরিবহন / বাস / যাতায়াত / সবচেয়ে সুখী দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net