Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
এক দশক ধরে উইকিপিডিয়ায় কোটি কোটি শব্দের ভুয়া রুশ ইতিহাস লিখেছেন ‘চীনা বোর্হেস’

ফিচার

টিবিএস ডেস্ক
30 June, 2022, 07:15 pm
Last modified: 30 June, 2022, 07:18 pm

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

এক দশক ধরে উইকিপিডিয়ায় কোটি কোটি শব্দের ভুয়া রুশ ইতিহাস লিখেছেন ‘চীনা বোর্হেস’

এই নারী বছরের পর বছর ধরে উইকিপিডিয়ার চীনা সংস্করণে লিখে গেছেন রাশিয়ার ইতিহাসের ওপর একের পর এক নিবন্ধ। নিজের মর্জিমতো স্থান ও পাত্র সৃষ্টি করেছেন তিনি। প্রায় সবই তার উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত।
টিবিএস ডেস্ক
30 June, 2022, 07:15 pm
Last modified: 30 June, 2022, 07:18 pm
ছবি: সংগৃহীত

কোনো দেশের ইতিহাস ও ভূগোল জানার জন্য এখন অন্যতম নির্ভরযোগ্য উৎস হলো উইকিপিডিয়া। অজস্র মানুষের অক্লান্ত স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছে এই জ্ঞানভান্ডার। তবে এই তথ্যকোষটির একটা দুর্বলতাও আছে। দুর্বলতাটি হলো, যে-কেউ চাইলেই উইকিপিডিয়ায় যেকোনো বিষয় যুক্ত (এন্ট্রি) করতে পারে, সে বিষয়ে নিবন্ধ লিখতে পারে। 

উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ভুল থাকলে উপযুক্ত প্রমাণ সরবরাহ করতে পারলে নিবন্ধটি শুধরে বা সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেই যাচাই-বাছাইয়ে একটু সময় লাগে। তাছাড়া উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার তথ্যভান্ডারে নিবন্ধ আছে কোটি কোটি। তাই সবসময় সব নিবন্ধের শুদ্ধাশুদ্ধ যাচাই করাও একটু কঠিন। আর সেই সুযোগটিই নিয়েছেন এক চীনা নারী।

এই নারী বছরের পর বছর ধরে উইকিপিডিয়ার চীনা সংস্করণে লিখে গেছেন রাশিয়ার ইতিহাসের ওপর একের পর এক নিবন্ধ। নিজের মর্জিমতো স্থান ও পাত্র সৃষ্টি করেছেন তিনি। প্রায় সবই তার উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত।

এক দশকেরও বেশি সময় ধরে 'ঝেমাও' নামধারী এউ চীনা নারী চাইনিজ উইকিপিডিয়ায় মধ্যযুগীয় রাশিয়ার এক বিশাল, চমৎকার এবং মূলত কাল্পনিক বিকল্প ইতিহাস সৃষ্টি করেছেন। সম্পূর্ণ কাল্পনিক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশাল (ও ভুয়া) রুপার খনি এবং বড় বড় সব যুদ্ধ নিয়ে লিখেছেন কোটি কোটি শব্দ। এমনকি মুদ্রা ও খাওয়াদাওয়ার জন্য ব্যবহৃত তৈজসপত্রের মতো জিনিসের বিশদ বিবরণও লিখেছেন তিনি। অথচ এসব রাজনৈতিক ব্যক্তিত্ব ও রুপার খনির অস্তিত্বই ছিল না কস্মিনকালেও। এসব যুদ্ধও হয়নি কোনোকালে। আর যেসব তৈজসপত্রের বিবরণ লিখেছেন, সেসবও রাশিয়ায় পাওয়া যায় না।

চারটি পাপেট অ্যাকাউন্ট ব্যবহার করে উইকিপিডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ভাঁওতাবাজিগুলোর একটি করেন ঝেমাও। এসব কাল্পনিক ইতিহাস লিখে অনলাইনে তিনি 'চীনা বোর্হেস' নামে বিখ্যাত হয়ে গেছেন।

তবে সম্প্রতি ঝেমাওয়ের এই মিথ্যা ইতিহাস রচনার ব্যাপারটি ধরা পড়ে যায়। তার পরই ইংলিশ উইকিপিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষমা চেয়ে এই নারী জানান, তিনি আসলে হাই স্কুল পাস করা গৃহবধূ। 

ঝেমাও লেখেন, 'কথায় আছে, একটা মিথ্যাকে বাঁচানোর জন্য আরও মিথ্যার জাল বুনতে হয়। আমি আমার লেখা লাখ লাখ শব্দ মুছে ফেলতে চাইছিলাম না। কিন্তু তার জেরে আমাকে কয়েক কোটি শব্দ হারাতে হয়, ভেঙে যায় একাডেমিক বন্ধুদের একটি দল। আমি যে ঝামেলা সৃষ্টি করেছি, তা কাটিয়ে ওঠা কঠিন। তাই স্থায়ী নিষেধাজ্ঞাই সম্ভবত একমাত্র সমাধান।' 

বর্তমান জ্ঞান নিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব নয় জানিয়ে ওই নারী লেখেন, ভবিষ্যতে তিনি একটি দক্ষতা অর্জন করবেন। এছাড়া তিনি সততার সঙ্গে কাজ করার এবং ভবিষ্যতে আর এরকম অপ্রীতিকর কাজ না করার প্রতিশ্রুতি দেন।

ঝেমাওয়ের কাল্পনিক ইতিহাসের কেন্দ্র ছিল কাশেন নামের এক বিশাল রুপার খনি। এ খনিকে কেন্দ্র করে ভের-এর রাজকন্যা ও মস্কোর ডিউকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কিন্তু বাস্তবে এমন কোনো খনিরই অস্তিত্ব নেই।

উইকিপিডিয়ার যেসব ব্যবহারকারী প্রথম ঝেমাওয়ের এসব 'ইতিহাসে'র মধ্যে ঘাপলা লক্ষ করেন, তাদের একজন হলেন ফ্যান্টাসি উপন্যাস লেখক ইফান। কোরা-র মতো একটি উন্মুক্ত চীনা প্ল্যাটফর্মে তিনি লেখেন: 

'ইংলিশ উইকিপিডিয়া এবং এমনকি রাশিয়ান উইকিপিডিয়ার চেয়েও বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে অনেক চাইনিজ উইকিপিডিয়া এন্ট্রিতে। ইংরেজি-রাশিয়ান উইকিতে অস্তিত্ব নেই, এমন চরিত্রের দেখা পাওয়া যাচ্ছে চাইনিজ উইকিতে। আর এই চরিত্রগুলোকে ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে নকলটিকে আলাদা করা না যায়।

'দুঃখজনক ব্যাপার হলো (আমার মতে), ঝেমাওয়ের হাজার হাজার ভুয়া এন্ট্রির অধিকাংশই উইকিপিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। আর তাই বাস্তবিকই দুর্দান্ত একটা ইন্টারনেট নভেল পড়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম।'

  • সূত্র: লিটহাব

Related Topics

টপ নিউজ

জালিয়াতি / উইকিপিডিয়া / ভুয়া ইতিহাস / চীন / রাশিয়ার ইতিহাস / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net