Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সামাজিক নিয়মে পাহাড়ে ‘লকডাউন’

ফিচার

উসিথোয়াই মারমা, বান্দরবান
27 March, 2020, 04:10 pm
Last modified: 27 March, 2020, 07:00 pm

Related News

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

সামাজিক নিয়মে পাহাড়ে ‘লকডাউন’

ছবিটি বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই ম্রো পাড়ার। পাড়াটি শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। গ্রামপ্রধান জানিয়েছেন, করোনার সংক্রমণ থেকে পাড়ার মানুষদের রক্ষা করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
উসিথোয়াই মারমা, বান্দরবান
27 March, 2020, 04:10 pm
Last modified: 27 March, 2020, 07:00 pm
করোনা সংক্রমণ থেকে বাঁচতে ম্রো জনগোষ্ঠীর নেওয়া এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। ছবি: সংগৃহীত

প্রবেশ পথ বন্ধ। বাইরের কেউ পাড়ায় ঢুকতে পারবে না। নভেল করোনা ভাইরাস প্রতিরোধে পাড়ার প্রবেশ পথে বাঁশ দিয়ে পথ আটকানো। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ছবিটি বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই ম্রো পাড়ার। পাড়াটি শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে।

পাড়ার কারবারী (গ্রামপ্রধান) লেংপুং ম্রো জানিয়েছেন, সম্প্রতি একটি ভাইরাসের নাম শুনেছি। ছোঁয়াচে এ রোগ নাকি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায়। পাড়ার মানুষদের রক্ষা করতে এমন ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও জানান, এক সময় হাম ও বসন্ত রোগে ম্রোদের অনেকেই মারা গেছেন। এগুলো মহামারি রোগ। ঠিক সময় ব্যবস্থা নিতে না পারলে এক পাড়া থেকে আরেক পাড়ায় ছড়িয়ে যায়। আগে এমন পরিস্থিতিতে মানুষের যাতায়াত বন্ধ রাখতে বাঁশ অথবা গাছ দিয়ে পথ আটকিয়ে রাখা হতো। এবারও সেটি করা হলো।

তিনি বলেন, 'আদিকাল থেকে ম্রো সমাজ এমন চর্চা করে আসছে। পাড়ায় জরুরি প্রয়োজনে কেউ এলে বাইরে থেকেই ডাক দিতে হবে।'

আশির দশকের লেখা জার্মানির বিখ্যাত নৃবিজ্ঞানী লুফলা তার গবেষণার বই 'দ্য ম্রো'তে পাড়ার এমন সুরক্ষা ব্যবস্থাকে বোঝাতে 'লকডাউন' এবং 'হোম কোরেন্টিন' শব্দ ব্যবহার করেছিলেন।

এদিকে ভাইরাল হওয়া এ ছবি অনেকেই শেয়ার করেছেন। সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরাও।

বান্দরবানের চিম্বুক পাহাড়। এর আশেপাশেই থাকে ম্রো জনগোষ্ঠী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম ত্রিপুরা মন্তব্য করেন, বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর একটি গ্রাম লকডাউনের জন্য অনন্য উদাহরণ।

মানবাধিকার ও উন্নয়নকর্মী ডনাইপ্রু নেলী লিখেছেন, গতানুগতিক শিক্ষা এদের না থাকলেও জ্ঞানের ভাণ্ডারে কমতি নেই। শহুরে সার্টিফিকেটধারীরা এখনো সচেতন হয়নি, অথচ পশ্চাৎপদ ম্রো জনগোষ্ঠী গ্রামবাসীরা তাদের গ্রামকে সুরক্ষিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

একটি বহুজাতিক সংস্থায় কাজ করা কংচাই মারমা লিখেছেন, জেনে ভালো লাগছে যে, এ মহাদুর্দিনে কোথাও কোথাও আমার প্রিয় পাহাড়বাসী তাদের ঐতিব্যহী 'পাড়াবন্ধ' প্রথাকে ফিরিয়ে এনেছে।

'পাহাড়ে করোনা আক্রমণ করবে না-- এটি কোনোভাবে এড়িয়ে যাবেন না', এমন মন্তব্য করে ছবিটি শেয়ার করেছেন মারমা এ মং নামে এক ব্যক্তি।

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাই যার যার ঘরে। দেশে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার পর নিয়ম ভেঙ্গে গ্রামমুখী হয়েছে শহরের মানুষ। পাহাড়ে ম্রো সমাজের পাড়া প্রতিরোধক এমন ব্যবস্থার ছবি চোখ এড়ায়নি অনেকের।

এ নিয়ে রাজধানীতে বসবাসকারী আহমেদ আমান মাসুদ নামে এক ব্যক্তির মন্তব্য ছিল, পাড়াবন্ধ পাহাড়ের একটা অতি প্রাচীন পদ্ধতি। যখনই কোনো ধরনের দুরারোগ্য অথবা ছোঁয়াচে ব্যাধি মহামারি আকারে দেখা দেয় কিংবা শঙ্কা তৈরি করে, তখন পাহাড়িরা তাদের পাড়া ও নিজেদের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে।

ম্রো জনগোষ্ঠীর ঘর

পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা ওয়াইল্ড ওয়াচ নামে একটি ফেসবুক পেজে লেখা হয়েছে, 'আদিবাসীদের মধ্যে সবচাইতে পিছিয়ে থাকা জনগোষ্ঠী ম্রো। তারা দেখিয়ে দিলো লকডাউন।'

এর আগে ২৩ মার্চ থেকে মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে পাড়ায় পাড়ায় ম্রো ভাষায় লিফলেট বিতরণ করেন একদল ম্রো তরুণ। 

এর প্রধান উদ্যোক্তা ইয়াঙান ম্রো জানান, বেশির ভাগ ম্রোই বাংলা জানে না। সারা দেশে কী হচ্ছে, তাদের জানা নেই। তাই করোনা ভাইরাসের বিপদের সম্পর্কে তাদের সহজে বোঝাতে ম্রো ভাষায় লিফলেট করা হয়েছে।

'বিভিন্ন ম্রো পাড়ায় তরুণরা লিফলেট বিতরণ করছে। সচেতন করে তুলছে। অনেক দুর্গম এলাকাতেও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে', বলেন ইয়াঙান।

বান্দরবান জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো বলেন, ছোঁয়াচে মহামারি রোগ দেখা দিলে ম্রোদের এমন সুরক্ষার ব্যবস্থা আদিকালের। বিপদে পড়ে কেউ এসে থাকলেও পাড়ার বাইরে একটি টং ঘরে রাখা হয়। যেন সে পাড়াবাসীদের সংস্পর্শে না আসে।

ইতোমধ্যে ম্রোদের পাড়ায় বাইরে কেউ যেন ঢুকতে না পারে, সেজন্য সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখান থেকে বের হতেও পারবে না। এটি এক ধরনের ম্রো সামাজিক নিয়মে 'লকডাউন'।

পার্বত্য বান্দরবান জেলায় ২০১১ সালের আদমশুমারিতে ম্রো জনসংখ্যা ছিল ৩৯ হাজার ৬৫৬ জন। কিন্তু সামাজিক সংগঠন ম্রো সোস্যাল কাউন্সিলের বিভিন্ন সময়ে করা জরিপে এখন এ সম্প্রদায়ের প্রায় ৮০ হাজার জনসংখ্যা রয়েছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বান্দরবান / ম্রো জনগোষ্ঠী / বাংলাদেশে করোনা ভাইরাস / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net