Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বোতলজাত পানির পরিবেশগত প্রভাব ‘কলের পানির চেয়ে ৩৫০০ গুণ বেশি’

ফিচার

টিবিএস ডেস্ক
06 August, 2021, 02:55 pm
Last modified: 06 August, 2021, 03:01 pm

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

বোতলজাত পানির পরিবেশগত প্রভাব ‘কলের পানির চেয়ে ৩৫০০ গুণ বেশি’

গবেষকেরা আরও দেখেন, বাস্তুতন্ত্রে বোতলজাত পানির প্রভাব কলের পানির চেয়ে ১৪০০ গুণ বেশি।
টিবিএস ডেস্ক
06 August, 2021, 02:55 pm
Last modified: 06 August, 2021, 03:01 pm
ছবি: আইস্টক

বিজ্ঞানীদের খুঁজে পাওয়া তথ্য অনুসারে, প্রাকৃতিক সম্পদে বোতলজাত পানির প্রভাব কলের পানির তুলনায় ৩৫০০ গুণ বেশি। 

বোতলজাত পানির প্রভাবের এই পরীক্ষা স্পেনের বার্সেলোনাতে করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে কলের পানির গুণমানের উন্নতি হওয়া সত্ত্বেও বোতলজাত পানি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।

এ ধরনের গবেষণা  এটিই প্রথম।

বার্সেলোনা ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথের (আইএসগ্লোবাল) নেতৃত্বে করা গবেষণায় দেখা গেছে, যদি শহরটির সকল মানুষ বোলতজাত পানি পান করে, তাহলে সম্পদ আহরণের খরচ কলের পানি পান করলে যে খরচ হতো, তারচেয়ে ৩৫০০ গুণ বেশি হবে। বছরে এই খরচের পরিমাণ ৮৩.৯ মিলিয়ন ডলার বা ৬০.৩ মিলিয়ন পাউন্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রে বোতলজাত পানির চাহিদা পূরণের জন্য প্লাস্টিক তৈরিতে বছরে ১৭ মিলিয়ন ব্যারেল তেলের প্রয়োজন হয়। এছাড়া, যুক্তরাজ্যে বোতলজাত পানি কলের পানির চেয়ে কমপক্ষে ৫০০ গুণ বেশি ব্যয়বহুল।

ছবি: গেটি ইমেজ

পানির কলের সঙ্গে যুক্ত মূত্রাশয় ক্যান্সারের ক্ষুদ্র ঝুঁকির চেয়ে পরিবেশগত প্রভাব কমানো বেশি জরুরি বলে উল্লেখ করেছেন গবেষকরা। পানীয় জল পরিষ্কার করার প্রক্রিয়া নিম্ন স্তরের ট্রাইহলোমিথেনস (টিএইচএম) তৈরি করে, যা মূত্রাশয় ক্যান্সারের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বলে রাখা ভালো, ইউরোপিয়ন ইউনিয়নে পানীয় জলের টিএমএইচ মাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

গবেষণার প্রধান লেখক এবং আইএস গ্লোবাল গবেষক ক্রিস্তিনা  ভিয়ানুয়েভা বলেন, 'স্বাস্থ্য বিষয়ক কারণগুলো বোতলজাত পানির ব্যাপক ব্যবহারকে সমর্থন করে না। তবে হ্যাঁ, কঠোরভাবে বলতে গেলে কলের পানি পান করা স্বাস্থ্যের জন্য খারাপ। কিন্তু যখন আপনি দুটো তুলনা করবেন, বোতলজাত পানি পান করে আপনার লাভ খুবই কম। এটা বেশ স্পষ্ট যে, বোতলজাত পানির পরিবেশগত প্রভাব কলের পানির তুলনায় বেশি।'

ছবি: সংগৃহীত

ভিয়ানুয়েভা আরও বলেন, 'আমি মনে করি, এ গবেষণা বোতলজাত পানির ব্যবহার কমাতে সাহায্য করতে পারে; তবে এ অবস্থা পরিবর্তনের জন্য আমাদের আরও সক্রিয় নীতি দরকার। উদাহরণস্বরূপ, বার্সেলোনায় আমরা জনসাধারণকে সচেতন করার জন্য আরও শিক্ষামূলক প্রচারণা চালাতে পারি। সাধারণের জন্যে উন্মুক্ত আমাদের পানি, ফোয়ারা ও বিল্ডিংগুলোতে অবস্থার উন্নতি করতে হবে, যেখানে যে কেউ নিজের বোতল আনতে পারবে।'

'লোকেরা বোতলজাত পানির ওপর আস্থা রাখে, কারণ বিজ্ঞাপনদাতারা এই পানিকে একটি ভালো বিকল্প হিসাবে তুলে ধরতে সফল হয়েছেন। তাই আমাদের অন্যদিকে প্রচেষ্টার দরকার,' বলে উল্লেখ করেন ভিয়ানুয়েভা।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

বোতলজাত পানি / প্রাকৃতিক পানি / পানি / বার্সেলোনা / স্পেন / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net