Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বৈদ্যুতিক গাড়িতে কি জাম্প-স্টার্ট দেওয়া সম্ভব?

ফিচার

টিবিএস ফিচার ডেস্ক
02 November, 2021, 04:30 pm
Last modified: 02 November, 2021, 06:45 pm

Related News

  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে বড় হচ্ছে ই-বাইকের বাজার

বৈদ্যুতিক গাড়িতে কি জাম্প-স্টার্ট দেওয়া সম্ভব?

অনেকসময়ই দেখা যায় ঠান্ডা আবহাওয়ায় সকালবেলা আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না। মৃদু গুঞ্জন তুলেই বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারি ডেড। তখন আমাদের জাম্প স্টার্টের সাহায্য নিতে হয় গাড়ি চালুর জন্য।
টিবিএস ফিচার ডেস্ক
02 November, 2021, 04:30 pm
Last modified: 02 November, 2021, 06:45 pm

বৈদ্যুতিক গাড়ির (ইভি) সমর্থকরা বলেন, ইভি একদম সাধারণ গাড়ির মতোই। তাদের এই দাবি প্রায় পুরোটাই ঠিক। একমাত্র পার্থক্য হচ্ছে জ্বালানির ব্যবহারে। তবে একটা প্রশ্ন অনেকেই করছেন—ইভিতে কি জাম্প-স্টার্ট দেওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর জানব আমরা আজ।

ইভিতে জাম্প-স্টার্ট দেওয়া যায়?
অনেকসময়ই দেখা যায় ঠান্ডা আবহাওয়ায় সকালবেলা আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না। মৃদু গুঞ্জন তুলেই বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারি ডেড। তখন আমাদের জাম্প স্টার্টের সাহায্য নিতে হয় গাড়ি চালুর জন্য।

আপনার গাড়ির যদি অন্তর্দহ ইঞ্জিন (আইসিই) থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। একসেট জাম্পার কেব্‌ল ব্যবহার করে অনায়াসেই গাড়ির ইঞ্জিন চালু করে ফেলতে পারবেন। কিন্তু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি যদি ডেড হয়ে যায়, তখন? ওটাকে কি আপনি জাম্প-স্টার্ট করাতে পারবেন?

এ প্রশ্নের উত্তর হচ্ছে, 'কাজটা জটিল।' তবে সম্ভব।

প্রথাগত আইসিই-চালিত গাড়িতে একটিমাত্র ১২ভি বৈদ্যুতিক সিস্টেম থাকে। অর্থাৎ গাড়িগুলোর ১২ ভোল্টের ব্যাটারি আলো জ্বালা থেকে শুরু করে সব ধরনের কাজ সম্পন্ন করে।  

হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি একটু ভিন্নভাবে কাজ করে। এসব গাড়িতে দু-ধরনের বৈদ্যুতিক সিস্টেম থাকে। একটা থাকে ১২ভি সিস্টেম, যা বেশিরভাগ মেকানিকের কাছেই পরিচিত। এই সিস্টেম আলো জ্বালায়, আসন গরম করে, অনবোর্ড কম্পিউটার চালু করে। তবে ইভির ১২ভি ব্যাটারি ডেড হয়ে গেলে ইসিউ ও সিএএন বাস চালু করা যায় না। 

তবে ভালো খবর হচ্ছে, ১২ভি ব্যাটারিকে আপনি সহজে ও দ্রুততার সাথেই 'জাম্প-স্টার্ট' করাতে পারবেন। কারণ আপনার ইভির 'ট্যাঙ্কে' কিছু ইলেকট্রন থেকে যাবে। কাজটা অনেকটা আইসিই গাড়ির মতোই করা যায়।

ইভিতে জাম্প-স্টার্ট দেবেন যেভাবে

  • প্রথমে ইভি থেকে চার্জার খুলে নিন। আবার বলছি, আপনার ইভিতে যখন চার্জার লাগানো থাকবে তখনই কিছুতেই ১২ভি ব্যাটারিতে জাম্প-স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। চার্জার লাগানো অবস্থায় এ কাজ করতে গেলে জানমালের গুরুতর ক্ষতি হতে পারে। 
  • ধরে নিচ্ছি, ইভিতে জাম্প-স্টার্ট দেওয়ার জন্য আপনি আরেকটি গাড়ি ('জাম্প বক্স' নয়) ব্যবহার করছেন। গাড়ি দুটোকে কাছাকাছি এমন অবস্থানে রাখুন, যাতে দুটো গাড়ির কেব্‌ল পরস্পরের নাগাল পায়। তবে দুই গাড়ির কেব্‌ল যেন পরস্পরকে স্পর্শ না করে।
  • দুটো গাড়িই যেন বন্ধ ও পার্ক করা অবস্থায় থাকে। পার্কিং ব্রেক যেন এনগেজড থাকে। জাম্প বক্স ব্যবহার করলে সরাসরি পরের ধাপে চলে যান।
  • সবকিছু বন্ধ করে দিন। হেডলাইট, উইন্ডশিল্ড ওয়াইপার, ইন্টেরিয়র ডোম লাইট—অর্থাৎ ব্যাটারিতে চলে এমন সবকিছুই যেন বন্ধ থাকে।
  • একটি লাল রঙের পজিটিভ বন্ধনীকে ডেড গাড়ির ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করুন। সাবধান থাকবেন, কালো ও লাল কানেক্টরের মধ্যে যেন স্পর্শ না লাগে। এবার অন্য লাল পজিটিভ বন্ধনীটি ভালো কন্ডিশনে থাকা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করুন। 
  • এরপর কালো রঙের নেগেটিভ বন্ধনীটিকে ভালো ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করতে হবে। তারপর কালো নেগেটিভ বন্ধনীকে ডেড ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করুন।
  • এবার ভালো গাড়িটি চালু করুন, এবং সে অবস্থায়ই রেখে দিন। 
  • সবশেষে 'ডেড' ব্যাটারি দিয়ে ইভিটি চালু করার চেষ্টা করুন। চালু হওয়ার পর জাম্পার কেব্‌লগুলো খুলে ফেলুন। খেয়াল রাখবেন, দুটো ব্যাটারির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত বন্ধনীগুলো যেন পরস্পরকে স্পর্শ করতে না পারে।

প্রসঙ্গত, এই প্রক্রিয়া কিন্তু পিএইচইভি ও সামান্য হাইব্রিড গাড়িতেও কাজ করে। 

Related Topics

টপ নিউজ

ইভি / বৈদ্যুতিক গাড়ি / জাম্প স্টার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে বড় হচ্ছে ই-বাইকের বাজার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net