Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দীর্ঘ জীবন লাভের জন্য কতটুকু ব্যায়ামের প্রয়োজন?

ফিচার

টিবিএস ডেস্ক
17 October, 2021, 12:15 am
Last modified: 17 October, 2021, 12:17 am

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

দীর্ঘ জীবন লাভের জন্য কতটুকু ব্যায়ামের প্রয়োজন?

সঠিক পরিমাণে সঠিক ধরনের ব্যায়াম অকালমৃত্যুর ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমায়। বেশিরভাগ মানুষই মনে করেন রোজ ১০ হাজার কদম হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে ঠিক ১০ হাজার কদমই যে হাঁটতে হবে, তার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।
টিবিএস ডেস্ক
17 October, 2021, 12:15 am
Last modified: 17 October, 2021, 12:17 am

নতুন দুটি গবেষণায় উঠে এসেছে, দীর্ঘ জীবনলাভের সম্ভাবনা বাড়াতে চাইলে রোজ ৭ হাজার কদম হাঁটলে সম্ভবত ভালো ফল পাওয়া যাবে। অথবা সপ্তাহে আড়াই ঘণ্টা টেনিস, সাইক্লিং, সাঁতার, জগিং কিংবা ব্যাডমিন্টনের মতো খেলায় সময় দিলেও একই ফল পাওয়া যাবে। 

গবেষণা দুটিতে দেখা গেছে, সঠিক পরিমাণে সঠিক ধরনের ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অকালমৃত্যুর ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমায়। এ দুই গবেষণার আওতায় কয়েক দশক ধরে ১০ হাজারের বেশি নারী-পুরুষকে পর্যবেক্ষণ করা হয়েছে।

তবে গবেষকরা এ-ও বলেছেন যে, শারীরিক পরিশ্রমের সুফল পাওয়ার সর্বোচ্চ সীমা থাকতে পারে।

যারা পরিশ্রম বেশি করেন, তারা যে অল্প পরিশ্রমীদের চেয়ে বেশিদিন বাঁচেন, তা ইতিমধ্যে প্রমাণিত। তবে ঠিক কী পরিমাণ পরিশ্রম করলে বেশি সুফল পাওয়া যায়, তা এখনও সুনির্দিষ্টভাবে বের করতে পারেননি বিজ্ঞানীরা। এমনকি অতিরিক্ত ব্যায়ামের ফলে আয়ুষ্কাল কমে যায় কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

নতুন গবেষণায় এ সমস্যাগুলোর ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রথম গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে হাঁটার ওপর। বেশিরভাগ মানুষই মনে করেন রোজ ১০ হাজার কদম হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে ঠিক ১০ হাজার কদমই যে হাঁটতে হবে, তার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।

গবেষকরা দেখেন যে, যেসব মানুষ দিনে অন্তত ৭ হাজার কদম হাঁটে, তারা সাধারণত তুলনামূলক বেশি আয়ু পান। হাঁটার পরিমাণ যত বাড়ে, দীর্ঘ জীবন লাভ করার সম্ভাবনাও ততই বাড়ে। যারা দৈনিক ৯ হাজার কদমের বেশি হাঁটেন, তাদের অকালমৃত্যুর ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।

তবে ১০ হাজার কদম পর আর কোনো উপকারিতা দেখা যায়নি। যারা প্রতিদিন ১০ হাজার কদমের বেশি হাঁটেন, তাদেরকে ৭ হাজার কদম হাঁটা ব্যক্তিদের চেয়ে বেশিদিন বাঁচতে দেখা গেছে খুব কমই।

দ্বিতীয় গবেষণায় দেখা হয়েছে সপ্তাহে কত ঘণ্টা খেলাধুলা করলে (সাইক্লিং, টেনিস, সাঁতার, হ্যান্ডবল, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, ফুটবল ও অন্যান্য) বা শারীরিক পরিশ্রম করলে স্বাস্থ্যের উপকার হয়। 

গবেষকরা পর্যবেক্ষণে দেখতে পেয়েছেন, যারা সপ্তাহে ২ দশমিক ৬ ঘণ্টা, অর্থাৎ দিনে ৩০ মিনিট শারীরিক পরিশ্রম করেন, তারা দীর্ঘ সুস্থ জীবন লাভ করেন। কিন্তু যারা সপ্তাহে ১০ ঘণ্টা বা দিনে ৯০ মিনিটের মতো পরিশ্রম করেন, তাদের বেলায় এই উপকারিতা প্রায় এক-তৃতীয়াংশ কমে আসে। 

এ দুটো গবেষণা থেকে দেখা যাচ্ছে, শারীরিক পরিশ্রম দীর্ঘ জীবন লাভের জন্য সহায়ক—কিন্তু অতিরিক্ত পরিশ্রম আয়ু বাড়াতে সরাসরি কোনো কাজে আসে না। 

কাজেই ব্যায়াম বা পরিশ্রম থেকে সুফল পেতে হলে আমাদের উচিত সঠিক মাত্রায় এবং সঠিক উপায়ে সেটা করা। দীর্ঘ সুস্থ জীবন লাভের জন্য দিনের ৭-৮ হাজার কদম হাঁটা অথবা ৩০ থেকে ৪৫ মিনিট শারীরিক পরিশ্রম করাই যথেষ্ট। অতিরিক্ত পরিশ্রমে বাড়তি সুফল পাওয়ার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি

  • সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

ব্যায়াম / শারীরিক পরিশ্রম / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net