Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

কেন ‘নিজের মন ভেঙে দিতে’ সময় ব্যয় করেছেন মেলিন্ডা গেটস

'কেবল নিজের কিছু হারানোর বোধ নিয়ে ব্যথিত হলে চলে না।'
কেন ‘নিজের মন ভেঙে দিতে’ সময় ব্যয় করেছেন মেলিন্ডা গেটস

ফিচার

টিবিএস ডেস্ক
04 May, 2021, 12:30 pm
Last modified: 04 May, 2021, 10:18 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা

কেন ‘নিজের মন ভেঙে দিতে’ সময় ব্যয় করেছেন মেলিন্ডা গেটস

'কেবল নিজের কিছু হারানোর বোধ নিয়ে ব্যথিত হলে চলে না।'
টিবিএস ডেস্ক
04 May, 2021, 12:30 pm
Last modified: 04 May, 2021, 10:18 pm

যুক্তরাষ্ট্রের ডালাস হাই স্কুলে গ্র্যাজুয়েশনের পর বিদায়ী বক্তৃতায় মেলিন্ডা গেটস সহপাঠীদের উদ্দেশ্যে বলেছিলেন, 'আপনি আছেন বলে অন্তত একটি জীবন ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে, এটা জানতে পারাই সফলতা।'

বিল গেটস ও মেলিন্ডা গেটস নব্বইয়ের দশকের শেষভাগ থেকেই সংক্রামক রোগের সতর্কবার্তা প্রচার করে আসছেন। ভ্যাকসিনের জন্য তহবিল গঠনের প্রচারণাও করে আসছেন তারা। আফ্রিকা ও ভারত ভ্রমণকালে চরম দারিদ্র্য প্রত্যক্ষ করেন বিল ও মেলিন্ডা। সেখান থেকেই পরিবর্তনের উদ্দেশ্যে নিজেদের বিপুল পরিমাণ অর্থকে কাজে লাগানোর কথা ভাবেন তারা।

তখন থেকে গেটস ফাউন্ডেশন উন্নয়নশীল দেশগুলোতে পোলিওর মতো বিভিন্ন রোগ নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে ৫৫ বিলিয়ন ডলারেরও অধিক অর্থ ব্যয় করেছে।

করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর বিল-মেলিন্ডা ফাউন্ডেশন নতুন ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উৎপাদনের সবচেয়ে জটিল এবং বিশাল পরিসরের পরিকল্পনার দিকে নজর দেয়। একইসঙ্গে সর্বত্র যেন ভ্যাকসিনের বিতরণ সম্ভব হয়, সেদিকেও নজর রাখে এই ফাউন্ডেশন। ভ্যাকসিনের পেছনে ফাউন্ডেশনটির তড়িৎ বিনিয়োগ বায়োএনটেককে সফলভাবে ফাইজার ভ্যাকসিন নিয়ে আনতে সাহায্য করেছে।

তবে এতকিছুর পরও ষড়যন্ত্র তত্ত্ব তাদের পিছু ছাড়েনি। বাণিজ্যিক স্বার্থে মহামারির পেছনে বিল-মেলিন্ডার প্ররোচণা ছিল বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

নিউইয়র্ক টাইমসের ডেভিড গেলেসের সঙ্গে সাক্ষাৎকারকালে বিতর্কিত সব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মেলিন্ডা।

মেলিন্ডা গেটস। ছবি: সংগৃহীত

সাক্ষাৎকার

প্রশ্ন: বিল ও আপনি দীর্ঘসময় ধরে মহামারির ঝুঁকি নিয়ে মানুষকে সতর্ক করে আসছেন। মহামারির প্রথম বছরটি আপনাদের অনুমান থেকে কতটুকু ব্যতিক্রম ছিল?

মেলিন্ডা গেটস: মহামারি কেমন হতে পারে তা নিয়ে বহু ধরনের অনুমান করা সম্ভব। তবে যখন সত্যিই মহামারির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, তখন বাস্তবতা প্রকৃত অর্থেই বেশ কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় আমরা বেশ ভালোই আন্দাজ করতে পেরেছিলাম। আমরা অনুমান করেছিলাম নতুন এই অসুখ খুব দ্রুততার সঙ্গে সংক্রমিত হবে। সংক্রমণের বিষয়টি আমাদের অবাক করেনি।

আমাদের যা অবাক করেছে, তা হলো অর্থনৈতিক প্রতিক্রিয়া। আমরা বিষয়টি নিয়ে সেভাবে ভাবিনি। বিশ্বে দ্রুত মহামারি ছড়াতে শুরু করলে কী ঘটে? আমরা সবাই ঘরে থাকব। যাদের ঘরে থেকে কাজ করার সুযোগ আছে তারা সেটা করতে পারবে। আমার মনে হয়, এই বিষয়টি নিয়ে আমরা প্রস্তুত ছিলাম না।

প্রশ্ন: বিল ও আপনাকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব সৃষ্টি হয়েছে। আপনার কেন মনে হয় আপনাদের বিশেষভাবে টার্গেট করা হয়েছিল?

মেলিন্ডা: আমি জানি না। আমার মনে হয় মানুষের মনে ভীতি কাজ করে। আর তাই তারা অন্য কারও ওপর বা কোনো জিনিস বা প্রতিষ্ঠানের ওপর আঙুল তোলে। একবার কোনো প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিক্রিয়া অতিরঞ্জিত হয়ে তীব্র রূপ ধারণ করে। আমাদের সমাজের জন্য বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক। আমাদের গণতন্ত্র তথ্যপ্রাপ্তির ওপর নির্ভর করে। নিজেদের সুস্থ ও সুরক্ষিত রাখতে আমাদের সঠিক তথ্যের ওপর নির্ভরশীল হতে হয়।

প্রশ্ন: আপনার কি মনে হয় মহামারির মতো সময়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর লাভের উদ্দেশ্যে ভ্যাকসিন বিক্রি করা উচিত?

মেলিন্ডা: আমার মনে হয় এক্ষেত্রে তাদের খুব সামান্য পরিমাণে লাভ রাখা উচিত। কেননা, আমরা চাইব তারা যেন তাদের ব্যবসা ধরে রাখতে পারে। দিনশেষে, তারা তাদের অংশীদারদের কাছে জিম্মি। প্রশ্ন হলো, লাভের পরিমাণ কী হবে? আমি মনে করি মহামারির মতো সময়ে ভ্যাকসিন উৎপাদনের মার্জিনাল খরচের কাছাকাছি মূল্য রাখা উচিত।

২০১১ সালে ভারতের একটি গ্রামে জনকল্যাণমূলক কাজের ফাঁকে মেলিন্ডা ও বিল গেটস। ছবি: প্রশান্ত পাঞ্জিয়ার/বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন

প্রশ্ন: আপনার নিজের সুযোগ-সুবিধার প্রাচুর্যের সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে কীভাবে সমন্বয় সাধন করেন?

মেলিন্ডা: বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। উন্নত অবস্থানে থেকে আপনার কী করা উচিত সে সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। তবে মহামারির আগে আমি আমার প্রচুর সময় মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে এবং ঘুরে বেড়ানোর পেছনে ব্যয় করেছি। আমি নিজেই নিজেকে মন ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছি। মাদার তেরেসার আশ্রমে মুমূর্ষু রোগীদের জন্য কাজ করেছি। আফ্রিকার কৃষকদের কুঁড়েঘরে ঘুমিয়েছি।

আমি প্রতিদিন সকালে মেডিটেশন করি। মানুষের আপনজন হারানোর খবরে আমি দিনের পর দিন কান্নাকাটি করেছি। কেবল নিজের কিছু হারানোর বোধ নিয়ে ব্যথিত হলে চলে না। আমার মন সেখানে যায়, যেখানে গেলে সত্যিই মানুষের জন্য আপনার মন কাঁদবে।


  • সূত্র: নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

মেলিন্ডা গেটস / সাক্ষাৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab