Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অবসেসিভ গার্ল কাঙ্গানা

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
31 August, 2019, 08:45 pm
Last modified: 31 August, 2019, 08:56 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

অবসেসিভ গার্ল কাঙ্গানা

বলিউডে তাঁর তেরো বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে এত সাফল্যের পরও বলা যাবে না যে, তিনি নাচে-গানে ভরপুর মাসালা ছবিরই নায়িকা মূলত...
টিবিএস রিপোর্ট
31 August, 2019, 08:45 pm
Last modified: 31 August, 2019, 08:56 pm

বলিউডে নায়কদের সনাতনী দাপটের মধ্যে কাঙ্গানা রানাওয়াত বরারবরই ব্যতিক্রম। তাঁকে বলিউডের ‘কুইন’, ‘বক্স-অফিস ডাইনামো’ এবং ‘ওয়ান-উওম্যান আর্মি’ এসব নানা নামে হরহামেশাই ডাকা হয়। তিন বার জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রী সব সময় বলে এসেছেন, তিনি কোনো নায়কের ‘সহচরী’ হিসেবে কাজ করতে চান না। তাঁর কথা সব সময় কাজেও পরিণত করেছেন।

২০০৬ সালে মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর যাত্রা শুরু। তখনও তিনি টিনএজ। তারপর থেকে বেশিরভাগ সময় এমনসব ছবি করেছেন যেখানে বক্স অফিসকে একাই টেনে নিয়ে গিয়েছেন তিনি। ‘কুইন’, ‘তনু ওযেডস মনু’ এবং ‘মণিকার্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ তাঁর এ ধারার সাফল্যের সাক্ষর।

তাঁর ওপর কি তাহলে প্রত্যাশার কোনো চাপ আছে?

এ নিয়ে হিন্দুস্তান টাইমসকে কাঙ্গানা বললেন, “আমার এমনটা মনে হয় না। যা তুমি চাও, যার জন্য আকাঙ্ক্ষা থাকে, তা যদি পাও তবে একে দায় হিসেবে নেওয়া উচিত নয়, তাই না?”

বলিউডে তাঁর তেরো বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে এত সাফল্যের পরও বলা যাবে না যে, তিনি নাচে-গানে ভরপুর মাসালা ছবিরই নায়িকা মূলত। এ নিয়ে কাঙ্গানার মত হল, নাচ-গানের মতো মাসালা নিয়ে তাঁর আপত্তি নেই তেমন। তাঁর আপত্তি অন্য জায়গায়।

“একটি জেন্ডারের কাউকে যদি কেবল দেখতে সুন্দর একটি একসেসরি হিসেবে উপস্থাপন করা হয়, তাকে তুলনামুলক কম গুরুত্ব দেওয়া হয় ছবিতে, তাহলে সেটিই সমস্যা।”

তিনি নিজেও তো ‘রেঙ্গুন’ নামের একটি নাচে-গানে ভরপুর ছবিতে অভিনয় করেছেন। তাহলে সমস্যাটি কোথায়?

কাঙ্গানা বলছেন, “গাছের ডাল ধরে নায়ক-নায়িকার নাচ-গানের দৃশ্যায়নেও আমি নারী-পুরুষের অসমতার বিষয়টি দেখি। আমি কখনও এমন ফ্রেমে নিজেকে দেখতে চাই না যেখানে শুধু ফ্রক পরে বা খোলা চুল উড়িয়ে সুন্দর সেজে ঘুরব আমি। এ ধরনের অসমতাই আমার অপছন্দ।”

বত্রিশ বছর বয়সী এই তারকা সামনেই তাই নারীকেন্দ্রিক আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর তাঁর সর্বশেষ ছবি ছিল ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ যেটিতে তিনি ববি গ্রেওয়াল নামের এক অবসেসিভ তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন।

নিজেকেও এখন তিনি অবসেসিভ বলে দাবি করেছেন।

“যে কোনো আইডিয়া, পরিকল্পনা, এমনকি কারও সঙ্গে সম্পর্কে থাকার সময়ও আমি অবসেসড হয়ে পড়ি। আমি খুবই অবসেসিভ একজন মানুষ।”

Related Topics

বাংলাদেশ / বিনোদন

কাঙ্গানা রানাওয়াত / বলিউড / হিন্দি সিনেমা / বলিউড নায়িকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net