Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অবসর নিয়ে স্ত্রীর দেওয়া ঝাঁঝালো স্ট্যাটাস দেখেননি মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
18 May, 2022, 09:15 pm
Last modified: 18 May, 2022, 09:27 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

অবসর নিয়ে স্ত্রীর দেওয়া ঝাঁঝালো স্ট্যাটাস দেখেননি মুশফিক

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর মুশফিক যখন ড্রেসিং রুমে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তখন ঝাঁঝালো এক স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
টিবিএস রিপোর্ট
18 May, 2022, 09:15 pm
Last modified: 18 May, 2022, 09:27 pm

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৪ রান করার পথে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সেঞ্চুরির পর মুশফিক যখন ড্রেসিং রুমে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তখন ঝাঁঝালো এক স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। তবে এ নিয়ে কিছুই জানেন না মুশফিক।

এর আগে মুশফিকের দল থেকে বিদায় নেওয়া বা নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসরের প্রসঙ্গে আলোচনা উঠেছিল। মুশফিকের ভাবনা জানার ব্যাপারটি উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বুধবার সেঞ্চুরি করতেই মুশফিকের সেজদাহ দেওয়া একটি ছবি পোস্ট করে তার স্ত্রী যেন এসবের উত্তর দিতে চাইলেন।

জান্নাতুল কিফায়াত তার স্ট্যাটাসে লিখেছেন, 'আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশা আল্লাহ! তবে আপনাদের বিকল্প আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!' 

View this post on Instagram

A post shared by Jannatul Kefayat Rahim (@jannatul_mondy)

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে মুশফিকের কাছে জানতে চাওয়া হয়। কিন্ত কিছুক্ষণ আগেই খেলা শেষ হওয়ায় স্ত্রীর স্ট্যাটাস দেখা হয়নি তার। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বললেন, 'প্রথমত আমি দেখিনি আসলে। এখন দেখলে তারপরও বলতে পারব ও কী লিখেছে এবং কেন লিখেছে।'

মাঠের ক্রিকেট নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতে ক্রিকেটারদের। মাঠের বাইরের বিষয়ে মনোযোগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে মুশফিক বলেন, 'মাঝে মাঝে একটু হলেও খারাপ লাগে। খেলোয়াড়রা ইতিবাচক কিছু প্রত্যাশা করে। কেউ যদি বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে থাকেন, তারা যদি আরও পরিণত হতে পারেন তাহলে ক্রিকেটারদের জন্য অনেক ভালো।' 

'আমরা সিনিয়র, আমরা আর খুব বেশি দিন খেলব না। এটা একটা সংস্কৃতির ভেতর দিয়ে যায়। আমি মনে করি জুনিয়র যারা আছে, আমরা যদি তাদের সাপোর্ট করি, তারা এখান থেকে আরও অনুপ্রাণিত হতে পারবে। কারণ মাঠে আমাদের এতো কিছু করতে হয়, এখন মাঠের নিয়ে যদি ভাবতে হয়; তাহলে কঠিন হয়ে যাবে মাঠে কাজ করা।' যোগ করেন মুশফিক।  

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / জান্নাতুল কিফায়াত মন্ডি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net