Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

খেলা

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 06:55 pm
Last modified: 15 October, 2024, 07:02 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। 
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 06:55 pm
Last modified: 15 October, 2024, 07:02 pm

বাংলাদেশের ক্রিকেটে চান্দিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হওয়ার পথে। দুদিন পরই জাতীয় দলের প্রধান কোচের চাকরি হারাবেন তিনি। ক্রিকেটারদের হেনস্তা করা ও চুক্তির নিয়ম না মানায় আপাতত লঙ্কান এই কোচকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), করা হয়েছে ৪৮ ঘণ্টার সাসপেন্ড। এরপর তাকে বরখাস্ত করা হবে। 

মঙ্গলবার জরুরি ভিত্তিতে ডাকা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় তিনি নতুন কোচের নামও জানান। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফিল সিমন্সকে। প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। 

হাথুরসিংহেকে বরখাস্ত করা ও নতুন কোচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।'

হাথুরুসিংহেকে বরখাস্ত করা নিয়ে ফারুক আহমেদ বলেন, 'দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজ আমরা তাকে একটা কারণ দর্শানো নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।'

লঙ্কান এই কোচের চাকরি হারানোর কারণ মূলত শৃঙ্খলাজনিত। যেখানে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে হাতুরুসিংহের করা একটি আচরণ অন্যতম। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চলাকালীন নাসুমকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। বিষয়টি যাচাই-বাছাই করে লঙ্কান এই কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি। ফারুক বলেন, 'একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।'

প্রধান কোচের দায়িত্ব নিতে যাওয়া সিমন্সকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'তিনি হচ্ছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান। বেশ কয়েকটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফিল সিমন্স। তিনি ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে হেড কোচ ছিলেন, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান।' 

'ভাবতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বাইরে কোনো বিগ নেম নাই। তিনি কোচ এবং তার ট্র্যাক রেকর্ড খুব ভালো। তিনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। পাকিস্তানে এখনও কাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেজর লিগে কাজ করেছেন। মোটামুটি সমৃদ্ধ তার ক্যারিয়ার। বুঝতে হবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সময়, লম্বা সময়ের জন্য না। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই প্রাথমিক চুক্তিটা।' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / ফিল সিমন্স / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net