Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চরমপন্থীদের ভোট না দিতে ফ্রান্সের তরুণদের আহ্বান এমবাপ্পের

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2024, 10:00 pm
Last modified: 19 June, 2024, 02:39 pm

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

চরমপন্থীদের ভোট না দিতে ফ্রান্সের তরুণদের আহ্বান এমবাপ্পের

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও অস্ট্রিয়া। গ্রুপ ‘ডি’-তে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য জার্মানি ও ফরাসি সংবাদমাধ্যমগুলোতে হইচই ফেলে দিয়েছে। 
টিবিএস রিপোর্ট
17 June, 2024, 10:00 pm
Last modified: 19 June, 2024, 02:39 pm

নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে অনেক সময়ই ক্রীড়াবিদরা বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। এবার কিলিয়ান এমবাপ্পেও সেরকমই একটি কাজ করলেন। ফ্রান্সের নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করেছেন এই ফরাসি তারকা ফুটবলার। সম্প্রতি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে বলেছেন তিনি 'চরমপন্থা বিরোধী'।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও অস্ট্রিয়া। গ্রুপ 'ডি'-তে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য জার্মানি ও ফরাসি সংবাদমাধ্যমগুলোতে হইচই ফেলে দিয়েছে। 

এমবাপ্পের মন্তব্যটি মূলত ফ্রান্সের নির্বাচন নিয়ে। ৯ জুন ইউরোপীয় সংসদের নির্বাচনে ডানপন্থী কট্টর জাতীয়তাবাদী দল মেরি লিপেনের নেতৃত্বাধীন রাসেম্বলমেন্ট ন্যাশনাল সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ডাকার পর থেকে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। 

ফরাসি সংসদের নতুন নির্বাচন হবে ৩০ জুন এবং ৭ জুলাই। এই নির্বাচন নিয়েই এমবাপ্পে সংবাদ সম্মেলনে বলেছেন, 'এখন আমরা দেখতে পাচ্ছি চরমপন্থীরা ক্ষমতা দখলের খুব কাছাকাছি চলে এসেছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগটা আমাদের নেওয়া উচিত। আশা করছি ৭ জুলাইয়ের পরও গর্বের সঙ্গে এই জার্সি পরতে পারব।' ফরাসি তারকার এই অবস্থানকে সমর্থন দিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের আরও কিছু তারকা খেলোয়াড়।

উল্লেখ্য, ফ্রান্সের রাসেম্বলমেন্ট ন্যাশনাল দলটি ইতিমধ্যেই শক্তিশালী দল হিসেবে ফ্রান্সে আসন গেড়ে নিয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টে কট্টরপন্থী রাসেম্বলমেন্ট ন্যাশনাল ৩১ শতাংশ ভোট পেয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। এরপরই প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেন। কট্টরপন্থী রাসেম্বলমেন্ট ন্যাশনাল দলটি বর্ণবাদী, অভিবাসী ও ইসলামবিদ্বেষী দল হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যমগুলো বলছে,  এমবাপ্পে ও অন্য ফরাসি ফুটবল তারকারা স্পষ্টত ডানপন্থী কট্টরপন্থী দলটির বিরুদ্ধে নিজেদের অবস্থান নিচ্ছেন এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে ফরাসি তরুণদের কাকে ভোট দেওয়া উচিত সেটির ইঙ্গিত দিচ্ছেন। এমবাপ্পের সঙ্গে গলা মিলিয়ে ফ্রান্সের উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু ও বেঞ্জামিন পাভার ফরাসিদের ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেছেন, 'পরিস্থিতি খুবই দুঃখজনক এবং খারাপ।'

 

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / কিলিয়ান এমবাপ্পে / ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net