Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়ক করল বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 07:15 pm
Last modified: 12 February, 2024, 07:40 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়ক করল বিসিবি

সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বিসিবি কার্যালয়ে কয়েক ঘণ্টা ধরে চলা বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 07:15 pm
Last modified: 12 February, 2024, 07:40 pm

আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। গত বছর ভারতে অনুষ্ঠিত  বিশ্বকাপের আগে পান ওয়ানডের নেতৃত্বও। কিন্তু তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করতে চান না অভিজ্ঞ এই ক্রিকেটার। এ ছাড়া সংসদ সদস্য হওয়ায় দায়িত্বও বেড়েছে তার। সব মিলিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে। 

সেটার উত্তর মিললো সোমবার বিসিবির বোর্ড সভা শেষে। সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বিসিবি কার্যালয়ে কয়েক ঘণ্টা ধরে চলা বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিয়মিত অধিনায়ক সাকিবের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন অধিনায়কের ঘোষণায় বিসিবি সভাপতি বলেন, 'সভায় অধিনায়কত্ব নিয়ে সময়টা বেশি গেছে। এক বছরের জন্য আমরা নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক করেছি। সহ-অধিনায়কও প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এটা নির্ভর করছে কোন সিরিজে কে অ্যাভেইলেবল আছে। এ কারণে আমরা একটু সময় নিচ্ছি।'

'সহ-অধিনায়ক থাকবে, কিন্তু আপাতত সিরিজভিত্তিক। সব সিরিজে সব খেলোয়াড় থাকবে কিনা, আমরা নিশ্চিত নই। কেউ হয়তো টেস্ট, কেউ হয়তো ওয়ানডে আবার কেউ হয়তো টি-টোয়েন্টিতে থাকবে না। আমরা মোটামুটি নির্বাচন করে ফেলেছি। কিন্তু কে কোন সিরিজ থাকবে, সেই হিসেবে সিদ্ধান্ত হবে। এটা ঘোষণা করতে আমরা একটু সময় নিচ্ছি।' যোগ করেন তিনি। 

তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করে আসা সাকিবের সঙ্গে আলোচনার বিষয়ে  নাজমুল হাসান বলেন, 'সাকিবের সঙ্গে গতকাল কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। ওর অ্যাভেইলেবেলিটি নিয়ে  আমরা নিশ্চিত নই। অধিনায়ক হিসেবে ও অবশ্যই আমাদের প্রথম পছন্দ। কিন্তু ওকে নিয়ে যেহেতু অনিশ্চয়তা আছে, তাই আমরা শান্তকে অধিনায়ক করেছি। যেহেতু এ বছর বিশ্বকাপ আছে।'

সাকিবের চোটে গত বিশ্বকাপেই দুটি ম্যাচে অধিনায়ক করেন শান্ত। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে নেতৃত্ব দেন বাঁহাতি এই ওপেনার। সব মিলিয়ে এখন পর্যন্ত ২টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / সাকিব আল হাসান / অধিনায়ক / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net