Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষ, বলছেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
07 September, 2023, 04:10 pm
Last modified: 07 September, 2023, 04:18 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত

মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষ, বলছেন রোনালদো

‘আমি প্রতিদ্বন্দ্বিতাকে ওভাবে দেখি না। আমরা অনেকবারই মঞ্চ ভাগাভাগি করেছি। সেটা প্রায় ১৫ বছর। কখনও তার সঙ্গে ডিনার করতে বসিনি। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা সহকর্মী। আমরা বন্ধু নই, তবে একে অপরকে সম্মান করি।’
টিবিএস ডেস্ক
07 September, 2023, 04:10 pm
Last modified: 07 September, 2023, 04:18 pm

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা? গত ১৫ বছর ধরে এই প্রশ্নে গোটা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। তবে থামেনি তর্ক, যা এখনও চলমান। স্বীকার না করলেও এই দুই মহাতারকার মধ্যেও চলেছে নিরব লড়াই। সময়ের সাথে সাথে সেই লড়াইয়ের ঝাঁঝ কমেছে। আর এবার রোনালদো নিজেই জানালেন, মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতা শেষ হয়ে গেছে। 

আর্জেন্টিনার হয়ে গত বছর স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন মেসি। সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। অন্যদিকে রোনালদো দ্বিতীয় দফার ম্যানচেস্টার ইউনাইটেড পর্ব শেষ করে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে, খেলছেন আল-নাসেরের হয়ে। মাঠে প্রতিপক্ষ হিসেবে তাদের দেখা হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে, এ ছাড়া দুজনের বয়সও হয়েছে বেশ। এ কারণেই কিনা প্রতিদ্বন্দ্বিতা শেষের ঘোষণা রোনালদোর। 

অবশ্য তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে যায় ২০১৮ সালেই। সে বছর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। মেসি আরও তিন বছর বার্সেলোনায় থাকেন। ভিন্ন ভিন্ন লিগে ঠিকানা হয় তাদের, এরপর থেকে কালেভদ্রে প্রতিপক্ষ হিসেবে দেখা হতো তাদের। এখন সেটাও হওয়ার সুযোগ নেই। পর্তুগালের সংবাদমাধ্যম 'রেকর্ড'কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, মেসির সঙ্গে তার আর প্রতিদ্বন্দ্বিতা নেই। দুজন মিলে ফুটবলের ইতিহাস পাল্টেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

রোনালদো বলেছেন, 'আমি বিষয়টি এভাবে দেখি না। দুজনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালোই ছিল, দর্শকরা পছন্দ করতেন। রোনালদোকে যারা পছন্দ করেন, মেসিকে ঘৃণা করতে হবে না তাদের। কিংবা এর উল্টোটা। আমরা ভালোই করেছি, ফুটবল ইতিহাস পাল্টেছি। গোটা বিশ্বেই আমাদের সম্মান করা হয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

'সে তার পথ অনুসরণ করেছে, আমি আমারটা করেছি। সেটা ইউরোপের বাইরে হলেও সমস্যা নেই। কারণ, সে তার জায়গায় ভালো করছে, আমিও আমার জায়গায় ভালো করছি। আমি প্রতিদ্বন্দ্বিতাকে ওভাবে দেখি না। আমরা অনেকবারই মঞ্চ ভাগাভাগি করেছি। সেটা প্রায় ১৫ বছর। কখনও তার সঙ্গে ডিনার করতে বসিনি। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা সহকর্মী। আমরা বন্ধু নই, তবে একে অপরকে সম্মান করি।' যোগ করেন তিনি।

দুজনই এখন ইউরোপের বাইরে, তবে নিজেদের জায়গায় এখনও তারা সেরা। জিতে চলেছেন শিরোপা। একমাত্র ফুটবলার হিসেবে ৮৫০ গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। নিজের মতো আরও কিছুদিন অর্জনের খাতা ভারী করতে চান তিনি, 'এটা ঐতিহাসিক মাইলফলক (৮৫০ গোল)। যেসব রেকর্ড গড়েছি, সবই আমার গর্বের উৎস এবং কখনও ভাবিনি যে এসব অর্জন করতে পারব না। কিন্তু আমি আরও অর্জন করতে চাই। যেহেতু খেলার মধ্যেই আছি, তাই মানদণ্ডটা আরও উঁচুতে নিতে হবে। আমাকে আরও বড় কিছু ভাবতে হবে।'

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / লিওনেল মেসি / প্রতিদ্বন্দ্বিতা / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net