Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মেসি ও আর্জেন্টিনার পথের কাঁটা রোনালদো!

খেলা

টিবিএস রিপোর্ট
01 January, 2023, 01:55 pm
Last modified: 01 January, 2023, 01:57 pm

Related News

  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

মেসি ও আর্জেন্টিনার পথের কাঁটা রোনালদো!

সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে যে কেবল নিজে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন রোনালদো, তা নয়। বরং এই চুক্তির মধ্যে দিয়ে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকেও বিপদের মুখে ফেলে দিয়েছেন সিআর সেভেন!
টিবিএস রিপোর্ট
01 January, 2023, 01:55 pm
Last modified: 01 January, 2023, 01:57 pm
আর্জেন্টিনার বিশ্বকাপ আয়োজনের পথে বাধা এখন রোনালদো। ছবি: এএফপি

সদ্যই সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বছরের চুক্তিতে রোনালদো প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন। তবে সৌদি আরবে ঘাঁটি গড়ার আগে, ইউরোপের কয়েকটি ক্লাবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন রোনালদো। সাড়া দেয়নি কেউই। 

সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে যে কেবল নিজে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন রোনালদো, তা নয়। বরং এই চুক্তির মধ্যে দিয়ে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকেও বিপদের মুখে ফেলে দিয়েছেন সিআর সেভেন!

ভাবছেন, রোনালদো সৌদি আরবে যাওয়াতে মেসি ও আর্জেন্টিনার কী বিপদ? রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তিটা আদতে ২০৩০ সাল পর্যন্ত। এর মধ্যে, ২০২৫ পর্যন্ত তাদের খেলোয়াড় হিসেবে মাঠ কাঁপাবেন রোনালদো। 

বাকি সময়টা সৌদি আরবের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তিনি। ২০৩০ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় মধ্য প্রাচ্যের দেশটি। সদ্যই কাতারের অসাধারণ আয়োজন তাদেরকে আরো উদ্বুদ্ধ করে তুলেছে। তাই রোনালদোকে কাজে লাগিয়ে বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে জিততে চায় তারা। 

এদিকে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করার স্বপ্ন দেখছে মেসির দেশ আর্জেন্টিনাও। উরুগুয়ে, প্যারাগুয়ে এবং চিলিকে সাথে নিয়ে বিশ্বকাপের এই বিশেষ আয়োজন করতে চায় তারাও। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপে প্রথম বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদযাপিত হবে। তাই এটি একটু ভিন্নধর্মী বিশ্বকাপই হতে যাচ্ছে। 

১৯৩০ এর প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। বিশ্বকাপের ১০০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তটিকে তাই স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টিনা এবং উরুগুয়ে।

সেই লক্ষ্যে তাদের বাধা এখন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সৌদি আরব। লিওনেল মেসিও নিজের দেশের হয়ে প্রচারণায় নামলে, বিষয়টা হবে দেখার মতোন। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / লিওনেল মেসি / আর্জেন্টিনা / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net