Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বুফনের মাইলফলকের ম্যাচে রোনালদোর অনন্য কীর্তি

খেলা

টিবিএস ডেস্ক
05 July, 2020, 02:30 pm
Last modified: 05 July, 2020, 02:36 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

বুফনের মাইলফলকের ম্যাচে রোনালদোর অনন্য কীর্তি

৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সিরি ‘এ’তে শীর্ষে আছে ইতিলিয়ান জায়ান্টরা। দাপুটে জয়ের ম্যাচে অনন্য দুটি রেকর্ড গড়েছেন জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
টিবিএস ডেস্ক
05 July, 2020, 02:30 pm
Last modified: 05 July, 2020, 02:36 pm

তুরিনোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সিরি 'এ'তে শীর্ষে আছে ইতিলিয়ান জায়ান্টরা। দাপুটে জয়ের ম্যাচে অনন্য দুটি রেকর্ড গড়েছেন জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। 

সিরি 'এ'তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন বুফন। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পাওলো মালদিনিকে। ইতালিয়ান এই শীর্ষ লিগে সর্বোচ্চ ৬৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ছিল মালদিনির দখলে। আগের ম্যাচ দিয়ে মালদিনির রেকর্ড স্পর্শ করেন বুফন। তুরিনোর বিপক্ষে ম্যাচটি ছিল বুফনের ৬৪৮তম।

একই ম্যাচে জুভেন্টাসের হয়ে রেকর্ড গড়েছেন রোনালদো। তুরিনোর বিপক্ষে ফ্রি কিক থেকে একটি গোল করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। চলতি লিগে এটা রোনালদোর ২৫তম গোল। যা ৫৯ বছরের মধ্যে প্রথম। ১৯৬১ সালের পর জুভেন্টাসের কোনো খেলোয়াড় এক মৌসুমে ২৫ গোল করতে পারেননি। ওমর সিভোরি সর্বশেষ জুভেন্টাসের হয়ে এক মৌসুমে ২৫ গোল করেছিলেন।

দারুণ এক ফ্রি কিকে গোল করে একটি খরাও কাটিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। এই দুই বছরে জুভেন্টাসের হয়ে ৪২টি ফ্রি কিক নিয়েছেন তিনি। কিন্তু ফ্রি কিক থেকে একটি গোলও আদায় করতে পারেননি রোনালদো। ৪৩তম চেষ্টায় জুভেন্টাসের হয়ে ফ্রি কিক থেকে প্রথম গোল করলেন তিনি। 

৪-১ গোলের জয়ের ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেছেন পাওলো দিবালা, হুয়ান কুয়াদ্রাদো ও রোনালদো। চতুর্থ গোলটি প্রতিপক্ষ ডিফেন্ডার কোফি জিজির ভুলে উপহার হিসেবে পায় জুভেন্টাস। ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন রোনালদো। এই গোলটি কতটা স্বস্তি দিয়েছে, সেটা তার কথাতেই স্পষ্ট, 'কিছু আত্মবিশ্বাস ফিরে পেতে ফ্রি কিক এই গোলটি পাওয়া আমার জন্য খুব দরকার হয়ে পড়েছিল।'

সিরি 'এ'তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া বুফন ১৯৯৫ সালে পার্মার হয়ে শুরু করেন। ২০০১ সালে জুভেন্টাসে নাম লেখান তিনি। খেলেন ২০১৮ সাল পর্যন্ত। এ বছর প্যারিস সেইন্ট জার্মেইতে খেলতে যান ইতালিয়ান কিংবদন্তি এই গোলরক্ষক। ২০১৯ সালে আবার ফিরে আসেন জুভেন্টাসে। ইতালির হয়ে সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলার রেকর্ডও বুফনের দখলে।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / জিয়ানলুইজি বুফন / জুভেন্টাস / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net