Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
উত্তেজনায় ঠাসা ম্যাচে সার্বিয়াকে হারিয়ে নক-আউট পর্বে সুইজারল্যান্ড

টিবিএস রিপোর্ট
03 December, 2022, 03:05 am
Last modified: 03 December, 2022, 03:45 am

Related News

  • সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
  • চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে শেষ আটে সুইজারল্যান্ড
  • হাঙ্গেরির বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের
  • চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ ষোলোয় কে খেলবে কার সঙ্গে
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা

উত্তেজনায় ঠাসা ম্যাচে সার্বিয়াকে হারিয়ে নক-আউট পর্বে সুইজারল্যান্ড

কাতারের রাস আবু আবুদ স্টেডিয়ামে নাটক এবং রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল সার্বিয়া। সর্বশেষ দল হিসেবে নক-আউট পর্বে উঠে গেল সুইজারল্যান্ড।  
টিবিএস রিপোর্ট
03 December, 2022, 03:05 am
Last modified: 03 December, 2022, 03:45 am
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল সুইজারল্যান্ড এবং সার্বিয়া। আক্রমণ এবং উত্তেজনায় ঠাসা ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের সঙ্গী হয়ে নক-আউট পর্বে উঠেছে সুইসরা। 

কাতারের রাস আবু আবুদ স্টেডিয়ামে নাটক এবং রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল সার্বিয়া। সর্বশেষ দল হিসেবে নক-আউট পর্বে উঠে গেল সুইজারল্যান্ড।  

নক-আউট পর্বে যেতে হলে জিততেই হতো সার্বিয়াকে, সাথে প্রার্থনা করতে হতো ব্রাজিলের বিপক্ষে যেন ক্যামেরুন না জেতে। কিন্তু নিজেরা তো হারলই, সাথে ক্যামেরুনও হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। এদিকে ড্র করলেও নক-আউট পর্বে যাওয়ার সম্ভাবনা ছিল সুইজারল্যান্ডের, কিন্তু ক্যামেরুন ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য জয় পাওয়ার পর হিসাব বদলে যায়, জিততে হতো সুইজারল্যান্ডকেও। 

এক সেকেন্ডের জন্য চোখ ফেরানো যায়নি সুইজারল্যান্ড এবং সার্বিয়ার ম্যাচ থেকে। বিশেষ করে প্রথমার্ধে দুই দলের খেলা দেখে মনে হচ্ছিল গোলবন্যা বইবে এই ম্যাচে। হলোও তাই, ৫ গোল দেখল টানটান উত্তেজনায় ঠাসা এই ম্যাচ। যেখানে ৩-২ গোলের ব্যবধানে জিতে নক-আউট নিশ্চিত করল সুইসরা। 

ম্যাচের ৫ টি গোল হয়ে ২৮ মিনিটের ব্যবধানে। প্রথমার্ধের ২০ থেকে ৪৪, এই ২৪ মিনিটে দুই দলের ২ টি করে ৪ টি, দ্বিতীয়ার্ধের শুরুর ৩ মিনিটের মাথায় একটি। ২০ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন শাকিরি, কিন্তু ২৬ মিনিটেই সমতা ফেরান সার্বিয়ার মিত্রোভিচ। ৩৫ মিনিটে তো এগিয়েই যায় সার্বরা, গোল করেন ভ্লাহোভিচ। লিড ধরে রেখেই যখন বিরতিতে যাওয়ার কথা ভাবছিল সার্বিয়া, তখনই গোল করে সমতা ফেরান সুইজারল্যান্ডের এমবোলো।  

দ্বিতীয়ার্ধ শুরু না হতেই আবারও গোল, এবার সুইসদের আরেকবার এগিয়ে দেন ফ্রয়লার। এই ম্যাচে এটিই শেষ গোল সেটি নিয়ে বাজি ধরার লোক খুব বেশি খুঁজে পাওয়া যেতো না। তবে ততক্ষণে দুই দলেরই খেলোয়াড়দের সর্বস্ব দিয়ে খেলার ফলে শক্তি যেন ফুরিয়ে এসেছিল। সেজন্যই এরপর আর খুব বেশি পরিস্কার সুযোগ তেমনভাবে তৈরি হল না কারো থেকেই। 

ম্যাচের শেষদিকে এসে উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মাঝেও। ম্যাচ হেরে বিদায় নেওয়া মেনে নিতে পারছিলেন না সার্বিয়ার খেলোয়াড়েরা, সেজন্যই হাতাহাতির বেলায়ও তাদের উপস্থিতিই ছিল বেশি সরব, রেফারির বাগড়ায় শান্ত হয় পরিস্থিতি। 

ম্যাচ শেষের বাঁশি বাজতেই উল্লাসে মেতে উঠেন সুইজারল্যান্ডের খেলোয়াড়-কোচিং স্টাফ এবং উপস্থিত সমর্থকেরা। ব্রাজিলের সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের জন্য রানার্স-আপ হয়েছে সুইজারল্যান্ড। শেষ ১৬ তে সুইজারল্যান্ড মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / সুইজারল্যান্ড ফুটবল দল / নক-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
  • চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে শেষ আটে সুইজারল্যান্ড
  • হাঙ্গেরির বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের
  • চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ ষোলোয় কে খেলবে কার সঙ্গে
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net