Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কাজল-ফয়সালের রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
05 April, 2021, 06:45 pm
Last modified: 05 April, 2021, 06:48 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

কাজল-ফয়সালের রেকর্ড

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিনের প্রথম সেশনে আরও দুটি রেকর্ড হয়েছে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড দুটি গড়েন।
টিবিএস রিপোর্ট
05 April, 2021, 06:45 pm
Last modified: 05 April, 2021, 06:48 pm
কাজল মিয়া ও ফয়সাল আহমেদ (ডানে)। ছবি: বিওএ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিনের প্রথম সেশনে আরও দুটি রেকর্ড হয়েছে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড দুটি গড়েন। এ নিয়ে তিন দিনে মোট আটটি রেকর্ড হলো। সাঁতারের প্রথম ও দ্বিতীয় দিন তিনটি করে রেকর্ড হয়।

সোমবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। সেনাবাহিনীর জুয়েল আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ডটি ভাঙেলেন তিনি।

এই ইভেন্টে জুয়েল আহমেদও নিজের পুরনো রেকর্ড টপকে গেছেন। ২ মিনিট ১১.১৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা এ সাঁতারু। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন, তার টাইমিং ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল। রৌপ্যপদক জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। কাজল মিয়া ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে।

তৃতীয় দিন নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। তার সময় লেগেছে ২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড। রৌপ্য পদকজয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন। ব্রোঞ্জ জয়ের পথে নৌবাহিনীর শরিফুল ইসলামের সময় লাগে ১ মিনিট ৮.৫৮ সেকেন্ড।

২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে দিনের দ্বিতীয় স্বর্ণ জেতেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত স্বর্ণজয়।

নিজের চতুর্থ স্বর্ণপদক জয়ের পথে ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নেন সোনিয়া আক্তার টুম্পা। সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন। ব্রোঞ্জজয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ছিল ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস / সাঁতার / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net