Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জাতিকে ‘নিঃস্বার্থ সেবা’ দিয়ে প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার পেলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2022, 08:15 pm
Last modified: 24 April, 2022, 09:13 pm

Related News

  • মনে করো আমি নেই
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা

জাতিকে ‘নিঃস্বার্থ সেবা’ দিয়ে প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার পেলেন নরেন্দ্র মোদি

রোববার মুম্বাইয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন নরেন্দ্র মোদি।
টিবিএস ডেস্ক
24 April, 2022, 08:15 pm
Last modified: 24 April, 2022, 09:13 pm
লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নরেন্দ্র মোদি। ছবি: এএনআই

প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের নামে চালু হয়েছে লতা দীননাথ মঙ্গেশকার পুরস্কার। আর প্রথম ব্যক্তি হিসেবে সে পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

জাতি ও দেশকে নিঃস্বার্থ সেবাপ্রদানের জন্য মোদিকে এই সম্মানে ভূষিত করা হয়। রোববার মুম্বাইয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন নরেন্দ্র মোদি।

প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার সম্মানে ভূষিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোদি বলেছিলেন, 'যখন এই পুরস্কার লতাদিদির মতো বড় দিদির নামে নামাঙ্কিত, তখন তা আমার প্রতি তার একাত্ম ও ভালবাসার প্রতীক।'

রোববার পুরস্কার গ্রহণের পর এই পুরস্কার দেশের সব নাগরিককে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, আজ সকালে নরেন্দ্র মোদি ছিলেন জম্মু ও কাশ্মীরে। সেখানে বিভিন্ন সভাস্থলে তার একাধিক কর্মসূচি ছিল। এরপরই তিনি বিকেলে মুম্বাই পৌঁছে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, 'সংগীত মাতৃত্ব আর ভালবাসার অনুভূতি দেয়। সংগীত নিয়ে যেতে পারে দেশাত্মবোধ আর কর্তব্যের দিকে। আমরা সবাই ভাগ্যবান যে আমরা সংগীতের ক্ষমতা দেখেছি, আর তা দেখেছি লতা দিদির রূপে।' 

উল্লেখ্য, এ বছরের ৯ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এই কিংবদন্তি শিল্পীর স্মরণে এবং সম্মানে এই পুরস্কারটির প্রবর্তন করা হয়েছে।

মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই পুরস্কারটি প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হবে 'যিনি আমাদের দেশ, দেশের জনগণ ও আমাদের সমাজে পথ প্রদর্শনকারী, দর্শনীয় ও অনুকরণীয় অবদান রেখেছেন।'

  • সূত্র: হিন্দুস্তান টাইমস
     
Related Topics

টপ নিউজ

মোদি / নরেন্দ্র মোদি / পুরস্কার / লতা মঙ্গেশকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মনে করো আমি নেই
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net