Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘জীবন বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়’: টুইটবার্তায় ভারতের রেল মন্ত্রণালয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 August, 2021, 04:35 pm
Last modified: 02 August, 2021, 02:40 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

‘জীবন বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়’: টুইটবার্তায় ভারতের রেল মন্ত্রণালয়

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার মুহূর্তে দৌড়ে এক নারী ট্রেনে উঠার চেষ্টা করছেন। পুরুষ এক সহযাত্রী তার হাতও ধরে ফেলেন। কিন্তু শেষ মুহূর্তে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান তিনি।
টিবিএস ডেস্ক
01 August, 2021, 04:35 pm
Last modified: 02 August, 2021, 02:40 pm

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে বগি আর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফাঁকা জায়গায় পড়ে যান এক নারী। সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে টেনে তুলেন রেলওয়ের একজন কনস্টেবল। বলিউডি কায়দায় ট্রেনে উঠতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই নারী।

রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সেকান্দারবাদ প্ল্যাটফর্মে। স্টেশনের সিসিটিভি ঘটনায় ধরা পড়েছে পুরো দৃশ্য।

ভিডিওতে দেখা যায় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে। সেই মুহূর্তে দৌড়ে এসে ট্রেনে উঠার চেষ্টা করেন এক নারী। পুরুষ এক সহযাত্রী তার হাতও ধরে ফেলেন। কিন্তু, ট্রেনে পা রাখার মুহূর্তে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন কনস্টেবল ছুটে এসে তাকে টেনে প্ল্যাটফর্মে তুলেন।

শুক্রবারের এই দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ভারতের রেল মন্ত্রণালয়। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।

"Life is not like a scene of a Bollywood film. It is much more precious"

She was lucky to be saved today because of timely action by alert RPF staff. Do not board/de board a moving train.

Stay alert. Stay safe! pic.twitter.com/BuPsexgFyR— Ministry of Railways (@RailMinIndia) July 31, 2021

এক টুইট বার্তায় রেল মন্ত্রণালয় কর্তৃপক্ষ লিখে, "জীবন বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়। এর মূল্য আরও অনেক। ভাগ্য ভালো যে, আরপিএফ (রেলওয়ে প্রটেকশন ফোর্স) কর্মীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বেঁচে গেছেন। চলন্ত ট্রেনে কখনো ওঠানামা না। সতর্ক থাকুন। নিরাপদে থাকুন।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতেই ভিডিওটি ভাইরাল হয়। জীবন বাঁচাতে দুঃসাহসী ভূমিকা রাখায় আরপিএফ কনস্টেবল দীনেশ সিংয়ের প্রশংসায় সয়লাব নেট দুনিয়া।

এর আগে, গত ৩১ জুলাই ভারতের উত্তরপ্রদেশে একই ধরনের দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি পা ফসকে পড়ে যান। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে আটকে যায় তার পা। ব্রহ্মপুত্র স্পেশাল নামের চলন্ত ট্রেনটি তাকে টেনে নিতে থাকে।

দায়িত্বরত একজন আরপিএফ কনস্টেবল দ্রুত তাকে টেনে বের করেন।

তৎকালীন রেলমন্ত্রী পিয়ুষ গয়াল কন্সটেবলের সাহসিকতার প্রশংসা করে ভিডিওটি টুইটারে শেয়ার করেন।

গত মাসে, আরেকজন আরপিএফ কনস্টেবল মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়া এক ব্যক্তিতে উদ্ধার করেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Related Topics

অফবিট / টপ নিউজ

ভারতের রেল মন্ত্রণালয় / রেল দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net