Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বেইজিং অলিম্পিক বয়কটের কথা বিবেচনা করছেন বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2021, 01:35 pm
Last modified: 17 November, 2021, 02:47 pm

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

বেইজিং অলিম্পিক বয়কটের কথা বিবেচনা করছেন বাইডেন

আসন্ন শীতকালীন অলিম্পিকে মার্কিন কর্মকর্তাদের চীনে না পাঠানোর ব্যাপারে শীঘ্রই একটি সুপারিশে অনুমোদন দিতে চলেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাধারণত অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউস একটি প্রতিনিধি দল পাঠিয়ে থাকে।
টিবিএস ডেস্ক
17 November, 2021, 01:35 pm
Last modified: 17 November, 2021, 02:47 pm

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র; সেইসঙ্গে  রয়েছে কূটনৈতিক বয়কটেরও সম্ভাবনা। মঙ্গলবার সংশ্লষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন শীতকালীন অলিম্পিকে মার্কিন কর্মকর্তাদের চীনে না পাঠানোর ব্যাপারে শীঘ্রই একটি সুপারিশে অনুমোদন দিতে চলেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাধারণত অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউস একটি প্রতিনিধি দল পাঠিয়ে থাকে।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই ধরনের কূটনৈতিক বয়কটের পক্ষে সমর্থন দিয়েছেন।

কয়েকজন রিপাবলিকান সদস্য আবার জোর দাবি জানিয়েছেন, কোনো মার্কিন ক্রীড়াবিদও যেন এবারের খেলায় অংশগ্রহণ না করেন।

আসন্ন অলিম্পিক বয়কটের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে মঙ্গলবার হোয়াইট হাউস বিষয়টি এড়িয়ে যায়।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেন, "এই বিষয়ে আমার বলার কিছু নেই। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, এটি (বাইডেন ও শির) আলোচনার অংশ ছিল না।"

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 'কার্যকর আলোচনা' চালিয়ে যাচ্ছে।

এর আগে ব্লিনকেন বলেছিলেন, চীন জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের প্রতি অন্যায় করছে। তিনি চীনের এই অন্যায়কে গণহত্যা বলেও আখ্যা দেন। 

এবারের অলিম্পিকে মার্কিন ক্রীড়াবিদদের অংশগ্রহণ করা উচিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, "আমরা মিত্রদের সঙ্গে, অংশীদারদের সঙ্গে ও অন্যান্য দেশগুলোর সঙ্গেও আলোচনা করছি; তারা এবারের অলিম্পিল নিয়ে কী ভাবছে বা কীভাবে অংশগ্রহণের কথা ভাবছে তা জানার চেষ্টা করছি। এটি একটি চলমান আলোচনা। দ্রুতই বিস্তারিত জানা যাবে; তবে আমাকে আজকের মতো ছেড়ে দিন।"

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি থেকে টানা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২৪ তম শীতকালীন অলিম্পিক গেমস। এবারের গেমসের আয়োজক চীন; খেলা অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিংয়ে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলো ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত কবে নাগাদ জানা যেতে পারে এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন তা এড়িয়ে যান। 

তিনি বলেন, "আচ্ছা, দেখা যাক; খেলা শুরু হবে সামনের বছর, ফ্রেব্রুয়ারিতে, তার আগেই জানা যাবে।"

সূত্র: সিএনএন
 
Related Topics

টপ নিউজ

বেইজিং অলিম্পিক / চীন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net