Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
প্রীতি ফুটবল ম্যাচে ধাক্কা দেওয়ায় গোলাগুলি, নিহত ১৬

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 January, 2020, 07:50 pm
Last modified: 08 January, 2020, 07:56 pm

Related News

  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

প্রীতি ফুটবল ম্যাচে ধাক্কা দেওয়ায় গোলাগুলি, নিহত ১৬

পেনাল্টি বক্সের ভেতরে করা ‘ফাউল’ মেনে নিতে না পেরে গুলি চালাতে শুরু করে এক পক্ষের সমর্থকরা। পাল্টা গুলি ছোঁড়ে অন্যপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তাকর্মীরাও।
টিবিএস রিপোর্ট
08 January, 2020, 07:50 pm
Last modified: 08 January, 2020, 07:56 pm
মেক্সিকোর উত্তর মধ্যাঞ্চলীয় জাকাতিকাস রাজ্যের সিনেগুইলাস শহরের ভারোনিল কারাগারে ঘটে রক্তক্ষয়ী এ সংঘর্ষ। ছবি: রয়টার্স

নববর্ষ উপলক্ষ্যে মেক্সিকোর একটি কারাগারে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের। বন্দী কয়েদিদের উৎসবের আমেজ মুহুর্তেই বিষাদে পরিণত হয় ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটি ঘটনায়। 

পেনাল্টি বক্সের ভেতরে করা ওই ‘ফাউল’ মেনে নিতে না পেরে গুলি চালাতে শুরু করে এক পক্ষের সমর্থকরা। পাল্টা গুলি ছোঁড়ে অন্যপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তাকর্মীরাও। ফলশ্রুতিতে রক্ত রঞ্জিত হয় পুরো কারাগার এলাকা। প্রাণ যায় ১৬ জনের। 

ঘটনাটি ঘটে মেক্সিকোর উত্তর মধ্যাঞ্চলীয় জাকাতিকাস রাজ্যের সিনেগুইলাস শহরের ভারোনিল কারাগারে। ওই কারাগারে মেক্সিকোর প্রধান প্রধান মাদক ব্যবসায়ীদের দলসহ শতশত অপরাধী থাকে। 

অপরাধীদের এই দলগুলোর মধ্যে শত্রুতা কমিয়ে আনতে কারাগার কর্তৃপক্ষ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সারাদিন জেলখানাতেই পরিবারের সদস্যদের সাথে কাটিয়ে নববর্ষের দিন সন্ধ্যায় লস জিতাস এবং গালফ কার্টেল নামে দুটি দলে ভাগ হয়ে মাঠে নামে ওই কয়েদিরা। এরপরই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সেখানে শুরু হয় মাদকব্যবসায়ী দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী এ সংঘাত। 

টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাঙ্গা পুলিশ ও কারা নিরাপত্তারক্ষীরা। এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৫ জন মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ছুরি, হাতুড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

রক্তক্ষয়ী এ সংঘাতের পর একটি পক্ষের ১২০ জন কয়েদিকে অন্য একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মেক্সিকোর জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল ক্যামবেরস বলেন, সংঘর্ষের আগে ও সংঘর্ষের সময় কারাগারে দায়িত্বপালনকারী সকল সদস্যদের তদন্তের আওতায় নিয়ে আসা হবে। তিন দশকের পুরনো এই কারাগারের নিরাপত্তা আরও বৃদ্ধি করার ঘোষণাও দেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

মেক্সিকো / গোলাগুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net