Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
নারী ও অশ্বেতাঙ্গদের চেয়ে লন্ডনে পশুদের ভাস্কর্য বেশি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
22 October, 2021, 01:10 pm
Last modified: 22 October, 2021, 01:09 pm

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

নারী ও অশ্বেতাঙ্গদের চেয়ে লন্ডনে পশুদের ভাস্কর্য বেশি

লন্ডনের রাষ্ট্রীয় ভাস্কর্যগুলোর মধ্যে ৮ শতাংশ পশুদের চিত্রিত করেছে, যেখানে নারীদের চিত্রিত করা হয়েছে মাত্র ৪ শতাংশ ভাস্কর্যে। আর অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী শহরের ভাস্কর্যগুলোর মাত্র ১ শতাংশের প্রতিনিধিত্ব করে।
টিবিএস ডেস্ক 
22 October, 2021, 01:10 pm
Last modified: 22 October, 2021, 01:09 pm
ছবি: সিএনএন।

নতুন এক গবেষণায় উঠে এসেছে, লন্ডনজুড়ে নারী ও অশ্বেতাঙ্গ মানুষের তুলনায় পশুর ভাস্কর্য বেশি।
 
লন্ডনের রাষ্ট্রীয় ভাস্কর্যগুলোর মধ্যে ৮ শতাংশ পশুদের চিত্রিত করেছে, যেখানে নারীদের চিত্রিত করা হয়েছে মাত্র ৪ শতাংশ ভাস্কর্যে। গত বৃহস্পতিবার প্রকাশিত আর্ট ইউকের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। 

অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী শহরের ভাস্কর্যগুলোর মাত্র ১ শতাংশের প্রতিনিধিত্ব করে। শহরে অশ্বেতাঙ্গ নারী ভাস্কর্যের পরিমাণ ০.২ শতাংশ। 

ওদিকে, লন্ডন শহরের ১,৫০০ স্মৃতিস্তম্ভের ২০ শতাংশেরও বেশি পুরুষদের জন্য নিবেদিত। প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর ৭৯ শতাংশ মূর্তি ও ভাস্কর্যই 'স্বনামধন্য' ব্যক্তিত্বদের, যাদের সিংহভাগই পুরুষ। 

আর্ট ইউকে জানিয়েছে, সর্বাধিক চিত্রিত ভাস্কর্যগুলো রাজ পরিবারের ব্যক্তিত্ব, সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, লেখক, শিল্পী, ডিজাইনার এবং অভিনেতাদের। 

হাস্যকর হলেও সত্য, যুক্তরাজ্যের বড় শহরগুলোর মধ্যে লন্ডনেই সবচেয়ে বেশি পরিমাণে নারী ভাস্কর্য রয়েছে। 

দেশজুড়ে সবচেয়ে বেশি চিত্রিত নারী ভাস্কর্য হচ্ছে রানী ভিক্টোরিয়ার। 

গত বছর বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ শুরু হলে একরকম আদর্শগত সংকট ও জনরোষের মুখে পড়ে ইংল্যান্ডের অনেক স্মৃতিস্তম্ভ। 

২০২০ সালের জুনে যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত সপ্তদশ শতকের ক্রীতদাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের একটি মূর্তিকে টেনে এভন নদীতে নিয়ে ফেলে দেয় বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা।
 
শতাব্দী বিস্তৃত ঔপনিবেশিক ইতিহাস এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেন-জুড়ে ভাস্কর্য স্থাপনের উন্মত্ততার জন্য এদেশের শহরগুলো বর্ণবাদী ও বিতর্কিত ব্যক্তিত্বদের অনেক ভাস্কর্যে ছেয়ে গেছে। 

লন্ডনের মেয়র সাদিক খান ২০২০ সালের জুনে রাজধানীর আশেপাশের ল্যান্ডমার্ক, ম্যুরাল, স্ট্রিট আর্ট, রাস্তার নাম এবং ভাস্কর্য পরীক্ষা করার জন্য একটি কমিশন ঘোষণা করেছিলেন।

এই কমিশনের দায়িত্ব "লন্ডনজুড়ে সার্বজনীন বৈচিত্র্যকে বাড়ানো, যাতে করে রাজধানীর স্তম্ভগুলো লন্ডনের অর্জন এবং বৈচিত্র্যকে যথাযথভাবে প্রতিফলিত করে"।

রাজধানীর বৈচিত্র্যকে ফুটিয়ে তুলতে এখন নতুন কিছু ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করছে এই কমিশন। 

সূত্র: সিএনএন। 
 
Related Topics

টপ নিউজ

লন্ডন / ভাস্কর্য / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net